Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

বাড়ি কিনলেন টাবু

নতুন বাড়ি কিনলেন টাবু। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ‘ভূত বাংলা’

বাড়ি কিনলেন টাবু
  • ২০ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• নতুন বাড়ি কিনলেন টাবু। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ‘ভূত বাংলা’। অক্ষয় কুমার ও প্রিয়দর্শন জুটির এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে টাবুকে। বক্স অফিসে এখনও পর্যন্ত মোটামুটি ব্যবসা করছে এই সিনেমা। এই আবহে বিলাসবহুল বাড়ি কিনলেন অভিনেত্রী। মুম্বইয়ের ভারসোভা এলাকায় বিলাসবহুল ফ্ল্যাটটির মূল্য প্রায় ১০ কোটি টাকা। জানা গিয়েছে, প্রায় ২ হাজার ১৫৩ বর্গফুট আয়তনের ফ্ল্যাটটি সাগরমুখী। গত ২৬ মার্চ যাবতীয় লেনদেন সম্পন্ন হয়েছে বলে খবর। স্ট্যাম্প ডিউটি বাবদ ৫ লক্ষ ২৪ হাজার টাকা ও ৩০ হাজার টাকা রেজিস্ট্রেশন ফি দিতে হয়েছে অভিনেত্রীকে। ফ্ল্যাটে ঢোকার মুখেই রয়েছে গাড়ি পার্কিংয়ের দু’টি জায়গা। উল্লেখ্য, ‘ভূত বাংলা’র পর ‘দৃশ্যম ৩’ ছবিতে দেখা যাবে টাবুর অভিনয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ