Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

সিক্যুয়েলে ‘তাল’

১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল মিউজিক্যাল রোমান্টিক ড্রামা ‘তাল’। সুভাষ ঘাই পরিচালিত এই ছবির সিক্যুয়েল তৈরি হচ্ছে বলিউডে।

সিক্যুয়েলে ‘তাল’
  • ২৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল মিউজিক্যাল রোমান্টিক ড্রামা ‘তাল’। সুভাষ ঘাই পরিচালিত এই ছবির সিক্যুয়েল তৈরি হচ্ছে বলিউডে। তবে সম্পূর্ণ নতুন কাস্টকে নিয়ে। ঐশ্বর্য রাই বচ্চন, অক্ষয় খান্না, অনিল কাপুরের মতো একাধিক তারকার অভিনয় দেখা গিয়েছিল ‘তাল’ ছবিতে। তবে এবার সম্পূর্ণ নতুন কাস্ট নিয়ে সিক্যুয়েল তৈরির পরিকল্পনা নির্মাতাদের। সম্প্রতি এই খবরে সিলমোহর দিয়েছেন পরিচালক সুভাষ নিজেই। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছেন, ‘তাল’ ছবির সিক্যুয়েলের চিত্রনাট্য প্রায় শেষের পথে। শীঘ্রই কাজ শুরু হবে। মুখ্য চরিত্রে অহন পাণ্ডে আর অনীত পাড্ডা অভিনয় করবেন? এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে পরিচালক বলেন, ‘ওঁরা তো ইতিমধ্যে স্টার। এই ছবিতে নতুন মুখদের সুযোগ দেওয়া হবে।’ সম্প্রতি জানা গিয়েছে,  সুভাষ পরিচালিত ‘খলনায়ক’ ছবিরও সিক্যুয়েল আসছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ