Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / খেলা

টি-২০ র‌্যাঙ্কিংয়ে দু’নম্বরে তিলক

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০’তে ম্যাচ-জেতানো ইনিংসের স্বীকৃতি পেলেন তিলক ভার্মা। আইসিসি’র টি-২০ র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় একধাপ উঠে তিনি এখন দ্বিতীয় স্থানে। তিলকের সামনে শুধুমাত্র অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড।

টি-২০ র‌্যাঙ্কিংয়ে দু’নম্বরে তিলক
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
দুবাই: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০’তে ম্যাচ-জেতানো ইনিংসের স্বীকৃতি পেলেন তিলক ভার্মা। আইসিসি’র টি-২০ র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় একধাপ উঠে তিনি এখন দ্বিতীয় স্থানে। তিলকের সামনে শুধুমাত্র অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। ফলে চলতি সিরিজের বাকি দুই ম্যাচে রান পেলে শীর্ষেও উঠে আসতে পারেন তিলক। সেক্ষেত্রে সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে এই ফরম্যাটে র‌্যাঙ্কিংয়ের এক নম্বর হবেন বাঁ-হাতি। অভিষেক শর্মা ৫৯ ধাপ উঠে ব্যাটসম্যানের র‌্যাঙ্কিংয়ে এখন ৪০ নম্বরে। বোলারদের তালিকায় স্পিনার বরুণ চক্রবর্তী আবার উঠেছেন ২৫ ধাপ। তিনি জায়গা করে নিয়েছেন পাঁচ নম্বরে। বরুণের পয়েন্ট এখন ৮৩২। ভারতীয়দের মধ্যে টি-২০ ঘরানায় এর চেয়ে বেশি পয়েন্ট পাওয়ার নজির রয়েছে সূর্যকুমার যাদব, বিরাট কোহলি ও লোকেশ রাহুলের। টেস্ট র‌্যঙ্কিংয়ে যশপ্রীত বুমরাহ যথারীতি এক নম্বর জায়গা ধরে রেখেছেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ