Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

ওষুধের দোকানের প্রতীকী ধর্মঘট! দুপুর ১২টার পর খোলা

ই-ফার্মেসির প্রতিবাদে দেশজুড়ে প্রতীকী ধর্মঘট পালন করলেন প্রায় সাড়ে ১২ লক্ষ ওষুধের দোকানদার। তাঁদের শীর্ষ সংগঠন এআইওসিডি’র রাজ্য শাখা বিসিডিএ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছিল, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত ১২ ঘণ্টা দোকান বন্ধ রাখা হবে।

ওষুধের দোকানের প্রতীকী ধর্মঘট! দুপুর ১২টার পর খোলা
  • ২১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ই-ফার্মেসির প্রতিবাদে দেশজুড়ে প্রতীকী ধর্মঘট পালন করলেন প্রায় সাড়ে ১২ লক্ষ ওষুধের দোকানদার। তাঁদের শীর্ষ সংগঠন এআইওসিডি’র রাজ্য শাখা বিসিডিএ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছিল, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত ১২ ঘণ্টা দোকান বন্ধ রাখা হবে। তারপর রাজ্যজুড়ে সব দোকান খুলে দেওয়া হবে। এছাড়া বিভিন্ন জোন ধরে হাসপাতালের আশপাশ ও বিভিন্ন এলাকার মধ্যে কিছু দোকান অন্যান্য দিনের মতো খোলা রাখা থাকবে। সেই অনুযায়ী দোকান বন্ধ রাখার ব্যাপারে কোনো কড়া অবস্থান না নিয়ে প্রতীকী ধর্মঘট পালন হল রাজ্যেও। ফলে বুধবার মানুষের নিত্যপ্রয়োজনীয় ওষুধ কেনাকাটায় ভোগান্তি তুলনায় কমই হয়েছে। যেটুকু সমস্যা হয়েছে, তা হয়েছে এদিন সকাল বা একটু বেলার দিকে ওষুধ কিনতে গিয়ে। অধিকাংশ ওষুধের দোকানপাট এদিন খোলা ছিল। পাইকারি বাজার যেমন বাগড়ি মার্কেট, গান্ধী মার্কেট, মেহতা বিল্ডিংয়ের মতো জায়গাও খোলা ছিল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ