Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

সোনাম ওয়াংচুকের পাশে শান্তিনিকেতন, প্রতীকী অনশনে পড়ুয়ারা

নিট প্রশ্নফাঁস-কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতার দাবিতে সমাজকর্মী সোনম ওয়াংচুকের অনশনের প্রতি সংহতি জানিয়ে এবার প্রতীকী অনশনে বসলেন বিশ্বভারতীর একদল পড়ুয়া

সোনাম ওয়াংচুকের পাশে শান্তিনিকেতন, প্রতীকী অনশনে পড়ুয়ারা
  • ১৮ জুলাই, ২০২৬ ১২:০০
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: নিট প্রশ্নফাঁস-কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতার দাবিতে সমাজকর্মী সোনম ওয়াংচুকের অনশনের প্রতি সংহতি জানিয়ে এবার প্রতীকী অনশনে বসলেন বিশ্বভারতীর একদল পড়ুয়া। এদিন সকাল থেকেই শান্তিনিকেতনের আনন্দ পাঠশালা সংলগ্ন রাস্তার ধারে এই  অনশন শুরু হয়। তাঁদের এই প্রতীকী অনশন চলবে মোট ২৪ ঘণ্টা ধরে। শেষ হবে কাল সকালে। 

Advertisement

আন্দোলনকারী পড়ুয়ারা জানিয়েছে, সোনাম ওয়াংচুক যে সমস্ত দাবি কেন্দ্রীয় সরকারের সামনে তুলে ধরেছেন, সেগুলি দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। একই সঙ্গে দেশের শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা এবং দেশের একাধিক পরীক্ষা যেন ঠিক ভাবে সম্পন্ন হয় সেই দাবিও জানিয়েছেন তাঁরা। 

অনশনকারীদের অভিযোগ, বিভিন্ন নিয়োগ ও প্রবেশিকা পরীক্ষাকে ঘিরে বারবার দুর্নীতির অভিযোগ সামনে আসায় শিক্ষার্থীদের আস্থা ক্ষুণ্ন হচ্ছে। পাশাপাশি তাঁরা জানান শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা প্রতিষ্ঠা এবং সোনম ওয়াংচুকের উত্থাপিত দাবিগুলির প্রতি সরকারের দ্রুত ইতিবাচক পদক্ষেপের আহ্বান জানাতেই তাঁদের এই প্রতীকী অনশন।

Advertisement
সম্পর্কিত সংবাদ