Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / হেলথ

সোয়াইন ফ্লু আতঙ্ক

বর্ষায় সামান্য বৃষ্টিতে গোটা শহরের জলমগ্ন হওয়া। শীতকালে দূষণ। তার আগে ডেঙ্গু। রাজধানী দিল্লির বাসিন্দাদের দুর্ভোগ সারাবছরই।

সোয়াইন ফ্লু আতঙ্ক
  • ২৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বর্ষায় সামান্য বৃষ্টিতে গোটা শহরের জলমগ্ন হওয়া।  শীতকালে দূষণ। তার আগে ডেঙ্গু। রাজধানী দিল্লির বাসিন্দাদের দুর্ভোগ সারাবছরই। এবার হঠাৎ সেই ভোগান্তিতে যুক্ত হল সোয়াইন ফ্লু। কয়েক সপ্তাহ ধরে দিল্লিজুড়ে জ্বর এবং শ্বাসকষ্টের প্রাদুর্ভাব। ইতিমধ্যেই প্রায় দু’হাজার রোগী সোয়াইন ফ্লুতে আক্রান্ত। এটা সরকারি হাসপাতালের তথ্য। এর বাইরে বেসরকারি হাসপাতাল অথবা ক্লিনিকেও রোগাী আছে।  পরিস্থিতি নিয়ে দিল্লি সরকারের পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক চিন্তিত। স্বাস্থ্যমন্ত্রী জগৎপ্রকাশ নাড্ডা শুক্রবার উচ্চপর্যায়ের বৈঠক করেছেন। একটি কমিটি গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। অন্য রাজ্যগুলিকেও সতর্ক করা হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ