Bartaman Logo
২৪ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাঙালিয়ানায় আজ ব্রিগেডে শপথগ্রহণ

আবেগের নাম বাঙালিয়ানা! সেই বাঙালিয়ানাকে পাথেয় করেই আজ শনিবার, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে শপথ নেবেন পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বাঙালিয়ানায় আজ ব্রিগেডে শপথগ্রহণ
  • ৯ মে, ২০২৬ ০৮:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আবেগের নাম বাঙালিয়ানা! সেই বাঙালিয়ানাকে পাথেয় করেই আজ শনিবার, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে শপথ নেবেন পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ অনুষ্ঠানের মঞ্চ সাজিয়ে তোলা হয়েছে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে। মঞ্চেই থাকছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশাল প্রতিকৃতি। থাকছে বাংলার অন্যান্য মনীষীদের ছবি।      

Advertisement

দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন বিজেপি ও কংগ্রেস শাসিত প্রায় ২০টি রাজ্যের মুখ্যমন্ত্রী। আমন্ত্রণ জানানো হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শুধু তাই নয়, রাজনৈতিক হিংসায় প্রাণ গিয়েছে, এমন ২০০ শহিদ পরিবার উপস্থিত থাকবে অনুষ্ঠানে। আর থাকবে লক্ষাধিক মানুষের জমায়েত। সবাইকে ধুতি-পাঞ্জাবি পরে আসার জন্য অনুরোধ জানিয়েছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে এসপিজি’র নজরদারির পাশাপাশি ব্রিগেডের মাঠ সহ গোটা ময়দান চত্বরের নিরাপত্তা কঠোর করতে তৎপর হয়েছে কলকাতা পুলিশ। ব্রিগেড ও সংলগ্ন এলাকাকে ১৪টি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রতিটি সেক্টরের দায়িত্বে থাকছেন আইজি পদমর্যাদার চার অতিরিক্ত পুলিশ কমিশনার, তিনজন যুগ্ম কমিশনার এবং ১৯ জন ডিসি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ