Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

জামিন পেলেন স্বরূপ বিশ্বাস

সমস্ত মামলা থেকেই জামিন পেলেন স্বরূপ বিশ্বাস

জামিন পেলেন স্বরূপ বিশ্বাস
  • ১২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সমস্ত মামলা থেকেই জামিন পেলেন স্বরূপ বিশ্বাস। বুধবার আলিপুর আদালত শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করে। নিউ আলিপুর থানায় এক মেকআপ আর্টিস্ট স্বরূপের বিরুদ্ধে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে অভিযোগকারিণী সমস্ত অভিযোগ প্রত্যাহার করে নেন। তারই ভিত্তিতে এদিন জামিন মঞ্জুর হয়। এছাড়াও রিজেন্ট পার্ক থানায় দায়ের হওয়া তোলাবাজির মামলাতেও আগেই জামিন পেয়েছেন স্বরূপ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ