কলকাতা, ৪ জুন: গ্রেপ্তার হলেন স্বরূপ বিশ্বাস। বৃহস্পতিবার দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর রাতে তাঁকে গ্রেপ্তার করে নিউ আলিপুর থানা।
কলকাতা, ৪ জুন: গ্রেপ্তার হলেন স্বরূপ বিশ্বাস। বৃহস্পতিবার দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর রাতে তাঁকে গ্রেপ্তার করে নিউ আলিপুর থানা।
রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ। ফেডারেশন অব সিনে টেকনিশিয়ানস-এর সভাপতিও তিনি। তোলাবাজি ছাড়াও স্বরূপের বিরুদ্ধে উঠেছে শ্লীলতাহানির অভিযোগ। টালিগঞ্জে স্টুডিওপাড়ায় প্রযোজনা, কলাকুশলীদের কাজ পেতে তাঁকে মোটা টাকা ‘তোলা’ দিতে হত। তা না হলে, কাজ করার সুযোগ মিলত না। এমনই অভিযোগ জমা পড়ে থানায়। যার ভিত্তিতে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত প্রাক্তন মন্ত্রীর ভাইকে।
স্বরূপকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই নিউ আলিপুর থানার বাইরে জমায়েত করতে থাকেন বিজেপি কর্মী-সমর্থকরা। তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন বিক্ষোভকারীরা। মেডিকেল টেস্টের জন্য থানা থেকে বের করা হলে স্বরূপকে ডিম ছোড়া হয়। সে সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী।