Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

টলিউডের কোভিড ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ ফের পুলিশ হেপাজত স্বরূপের

কোভিডের সময় টলিউডের শিল্পী-কলাকুশলীদের সুরক্ষার স্বার্থে পিপিই কিট, স্যানিটাইজারসহ নানা সামগ্রী কিনতে একটি তহবিল গঠন করা হয়েছিল।

টলিউডের কোভিড ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ ফের পুলিশ হেপাজত স্বরূপের
  • ২৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কোভিডের সময় টলিউডের শিল্পী-কলাকুশলীদের সুরক্ষার স্বার্থে পিপিই কিট, স্যানিটাইজারসহ নানা সামগ্রী কিনতে একটি তহবিল গঠন করা হয়েছিল। সেই ফান্ডের টাকা আত্মসাতের নয়া মামলায় এবার গ্রেপ্তার করা হল প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে। তাঁর বিরুদ্ধে এই ফান্ডের ২৩ লক্ষ টাকা দুর্নীতি ও প্রতারণার অভিযোগ রয়েছে। রিজেন্ট পার্ক থানায় অভিযোগ হওয়ার পর মঙ্গলবার তাঁকে হেপাজতে নিয়েছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, কোভিডের সময় পিপিই কিট, স্যানিটাইজার ইত্যাদি কিনতে ২৩ লক্ষ টাকা খরচ হয়েছে বলে দেখান স্বরূপ। কিন্তু কোথা থেকে এসব সামগ্রী এল, কারা সরবরাহ করল, কতগুলি সামগ্রী এসেছে—এসব বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য তিনি দেননি বলে অভিযোগ। এমনকি, বিলও জমা পড়েনি। এই টাকার পুরোটাই টলিউডে কোভিড ফান্ডে সংগৃহীত টাকা। রাজ্যে পালাবদলের পর এনিয়ে লিখিত অভিযোগ দায়ের হয় রিজেন্ট পার্ক থানায়। তার ভিত্তিতে প্রতারণার মামলা রুজু হয়। এই থানাই কিছুদিন আগে  শ্লীলতাহানির মামলায় তাঁকে গ্রেপ্তার করেছিল। সেই মামলায় তাঁর পুলিশ হেপাজত শেষ হতেই প্রতারণার নয়া মামলায় তাঁকে ফের হেপাজতে নিতে মঙ্গলবার আলিপুর আদালতে আবেদন করে পুলিশ। সরকারি আইনজীবী শুভাশিস ভট্টাচার্য আদালতে বলেন, ‘অভিযুক্ত ২৩ লক্ষ টাকার কোনো হিসাব দেননি। এমনকি, কোভিড মোকাবিলায় বিভিন্ন সামগ্রী কোথা থেকে কেনা হয়েছিল, তার কোনো তথ্য পাওয়া যায়নি। তাই এ বিষয়ে তাঁকে হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন।’ আদালত সেই আবেদন মঞ্জুর করে। - ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ