Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

কেন্দ্রীয় কাচ ও সেরামিক গবেষণা সংস্থার গুরুত্ব বাড়াতে সরব স্বপন

সিএসআইআর-সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউটের ৭৬তম প্রতিষ্ঠা দিবস পালিত হল। বৃহস্পতিবার যাদবপুরের এই প্রতিষ্ঠানে এসে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত একাধিক পদক্ষেপের কথা জানালেন।

কেন্দ্রীয় কাচ ও সেরামিক গবেষণা সংস্থার গুরুত্ব বাড়াতে সরব স্বপন
  • ২৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিএসআইআর-সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউটের ৭৬তম প্রতিষ্ঠা দিবস পালিত হল। বৃহস্পতিবার যাদবপুরের এই প্রতিষ্ঠানে এসে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত একাধিক পদক্ষেপের কথা জানালেন। 

Advertisement

কেন্দ্রীয় কাচ ও সেরামিক গবেষণা সংস্থা মূলত কাচ, সেরামিক, বায়োমেটেরিয়ালস, ফাইবার অপটিক্স, ফটোনিক্স ও ন্যানোমেটেরিয়াস নিয়ে গবেষণা করে। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বপনবাবু বলেন, ‘এত বড়ো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কলকাতার বুকে আছে। অনেকে হয়ত সাইনবোর্ড দেখেছেন। কিন্তু কী কাজ হয়, অনেকেই জানতেন না। আমাদের সামনে এখন দায়িত্ব, এর রাষ্ট্রীয় গুরুত্ব বাড়ানো। আমরা কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করব।’ সংস্থার ডিরেক্টর বিক্রমজিত্ বসু বলেন, ‘আমরা নতুন প্রযুক্তি তৈরি করছি। তা যদি সমাজ বা দেশের কাজে না লাগে কোনো দাম নেই। সেই জন্য আমরা বিভিন্ন শিল্পের সঙ্গে হাত মেলাই।’ স্বপনবাবু আরও বলেন, ‘পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে এই প্রতিষ্ঠানের সম্পর্ক তৈরি করতে চাই। বাংলার বড়ো শিল্পের সঙ্গে যদি এই প্রতিষ্ঠানগুলির সম্পর্ক তৈরি করতে পারি, তাহলে বড়ো পদক্ষেপ হবে।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ