Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সাসপেন্ড ৩ মাইক্রো অবজার্ভার

কর্তব্যে গাফিলতির অভিযোগে এবার তিন মাইক্রো অবজার্ভারকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনায় নিযুক্ত ছিলেন এই তিন আধিকারিক।

সাসপেন্ড ৩ মাইক্রো অবজার্ভার
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কর্তব্যে গাফিলতির অভিযোগে এবার তিন মাইক্রো অবজার্ভারকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনায় নিযুক্ত ছিলেন এই তিন আধিকারিক। তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিভাগীয় তদন্ত শুরুরও নির্দেশ দিয়েছে কমিশন। এসআইআর প্রক্রিয়া চলাকালীন মাইক্রো অবজার্ভারদের কাজ নিয়ে গাফিলতির অভিযোগ আগেই উঠেছে। তার প্রেক্ষিতে একটি নির্দেশিকা জারি করে তাঁদের সতর্কও করেছিল কমিশন। কিন্তু তা সত্ত্বেও মাইক্রো অবজার্ভার হিসাবে নিযুক্ত বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের ম্যানেজার, ইউকো ব্যাংকের সিনিয়র ম্যানেজার এবং ইনস্পেক্টর অব সেন্ট্রাল ট্যাক্স সিজিএসটি অ্যান্ড সিএক্স-এ কর্মরত এই তিন আধিকারিকের কাজে গাফিলতি ধরা পড়ে। বিশেষ রোল অবজার্ভারদের নজরে আসে, এই তিন আধিকারিক নিজের কাজ অন্যদের দিয়ে করাচ্ছেন। সেই মর্মে রিপোর্ট যায় কমিশনে। তারপরই এই তিনজনকে সাসপেন্ড করল কমিশন।

Advertisement
সম্পর্কিত সংবাদ