Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

নেতৃত্ব হারাচ্ছেন সূর্যকুমার যাদব

টি-২০ ফরম্যাটে নেতৃত্ব হারাচ্ছেন সূর্যকুমার যাদব। বিশ্বকাপ জয়ী অধিনায়কের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। বিস্তারিত পড়ুন।

নেতৃত্ব হারাচ্ছেন সূর্যকুমার যাদব
  • ৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: ভারতীয় ক্রিকেটে ফের বদল হচ্ছে অধিনায়ক। এবার টি-২০ ফরম্যাটে নেতৃত্ব হারাতে চলেছেন সূর্যকুমার যাদব। শুধু তাই নয়, সাম্প্রতিক খারাপ ফর্মের জেরে বাদও পড়তে পারেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। এমনকি, দল নির্বাচনের বৈঠকেও তাঁকে না ডাকার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচকমণ্ডলী। তেমনটা হলে, মুম্বইকর তারকা ব্যাটারের আন্তর্জাতিক কেরিয়ারের ভবিষ্যৎ ঘিরে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দেবে। উল্লেখ্য, চলতি মাসের শেষেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে দু’টি টি-২০ ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। আগামী দু’একদিনের মধ্যেই রয়েছে দল নির্বাচন। তার আগে সূর্যর নেতৃত্ব খোয়ানোর বিষয়টি প্রকাশ্যে আসে। বোর্ড সূত্রে খবর, পরবর্তী নেতা হিসেবে শ্রেয়স আয়ার কিংবা তিলক ভর্মাকে বেছে নেওয়া হতে পারে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ