Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

কন্যাসন্তানের বাবা হলেন সূর্যকুমার

আরসিবি’র বিরুদ্ধে আইপিএলের ম্যাচ খেলতে রায়পুর যাননি সূর্যকুমার যাদব। তাঁর অনুপস্থিতি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। তবে বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে সূর্যের পোস্টে যাবতীয় জল্পনার অবসান ঘটল।

কন্যাসন্তানের বাবা হলেন সূর্যকুমার
  • ৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: আরসিবি’র বিরুদ্ধে আইপিএলের ম্যাচ খেলতে রায়পুর যাননি সূর্যকুমার যাদব। তাঁর অনুপস্থিতি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। তবে বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে সূর্যের পোস্টে যাবতীয় জল্পনার অবসান ঘটল। কন্যা সন্তানের বাবা হয়েছেন মুম্বইকর। পরিচিতজনের সঙ্গে খুশির খবর ভাগ করে নিয়েছেন সূর্য। প্রায় ১০ বছর আগে চিকিৎসক দেবিশা শেট্টির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সূর্য। ক্রিকেট কেরিয়ারে সাফল্যের নেপথ্যে বারবার স্ত্রীর ভূমিকার কথা উল্লেখ করেছেন তারকা ক্রিকেটার। চলতি আইপিএলে অবশ্য মোটেও ভালো ফর্মে নেই সূর্য। ১০ ম্যাচে তাঁর সংগ্রহ মাত্র ১৯৫ রান। শুধু তাই নয়, মুম্বই ইন্ডিয়ান্সেরও খারাপ সময় অব্যাহত।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ