Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

সবার উপরেই সূর্যরা

২০২৬ টি-২০ বিশ্বকাপ জয়ের পুরস্কার পেল ভারত। আইসিসি র‌্যাংকিংয়ে শীর্ষস্থানে বহাল থাকল সূর্যকুমার যাদব ব্রিগেড। মঙ্গলবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা যে র‌্যাংকিংয়ের তালিকা প্রকাশ করেছে তাতে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।

সবার উপরেই সূর্যরা
  • ৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দুবাই: ২০২৬ টি-২০ বিশ্বকাপ জয়ের পুরস্কার পেল ভারত। আইসিসি র‌্যাংকিংয়ে শীর্ষস্থানে বহাল থাকল সূর্যকুমার যাদব ব্রিগেড। মঙ্গলবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা যে র‌্যাংকিংয়ের তালিকা প্রকাশ করেছে তাতে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। টি-২০ ফরম্যাটে ২৭৫ পয়েন্ট নিয়ে সিংহাসনে রয়েছে টিম ইন্ডিয়া। সেখানে ইংল্যান্ডের সংগ্রহ ২৬৩। তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার ঝুলিতে ২৫৮ পয়েন্ট। 

Advertisement

২০২৪ সাল থেকে ক্রিকেটের সব চেয়ে ছোটো সংস্করণে ধারাবাহিকতা বজায় রেখেছে ভারত। প্রতিটি দ্বিপাক্ষিক সিরিজেই আধিপত্য বজায় রাখতে সক্ষম হয়েছিলেন সূর্যকুমররা। সেই ছন্দ টি-২০ বিশ্বকাপে বজায় রেখে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জেতে তারা। ফলে ওডিআই র‌্যাংকিংয়ের সঙ্গে টি-২০ ক্রিকেটেও সিংহাসনে ভারত।

Advertisement
সম্পর্কিত সংবাদ