Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পেট কাটার পরও অপারেশন বন্ধ, চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ

চিকিৎসায় গাফিলতি। এক ডাক্তারের বিরুদ্ধে থানায় এমন অভিযোগ দায়ের করলেন রোগীর আত্মীয়রা। ঘটনাটি ঘটেছে বনগাঁ পুরসভা এলাকায় একটি নার্সিংহোমে।

পেট কাটার পরও অপারেশন বন্ধ, চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ
  • ২৪ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: চিকিৎসায় গাফিলতি। এক ডাক্তারের বিরুদ্ধে থানায় এমন অভিযোগ দায়ের করলেন রোগীর আত্মীয়রা। ঘটনাটি ঘটেছে বনগাঁ পুরসভা এলাকায় একটি নার্সিংহোমে। অভিযুক্ত চিকিৎসক ও নার্সিংহোমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন তারা। জানা গিয়েছে, বনগাঁ থানার পোলতার বাসিন্দা জয়শ্রী অধিকারীর (৪৩) জরায়ুতে টিউমার ধরা পড়েছিল। বনগাঁর চিকিৎসক তমীশা পানিগ্রাহীকে দেখান পরিবারের লোকেরা। প্রায় দু’মাস তাঁর কাছে চিকিৎসা নেন বলে দাবি পরিবারের লোকেদের। পরিবারের দাবি অপারেশনের জন্য শনিবার শহরের একটি নার্সিংহোমে ভর্তি করা হয় জয়শ্রীকে। রবিবার সকালে ওই চিকিৎসক তাঁকে অপারেশন থিয়েটারে নিয়ে যান। কিন্তু অভিযোগ, রোগিণীর পেট কেটে তিনি জানান, এই অপারেশন খুবই জটিল। এখানে এটি করা সম্ভব নয়। ফলে রোগিণীর পেট সেলাই করে দেওয়া হয়। চিকিৎসক বলেন, দু’মাস পর পরবর্তী পদক্ষেপ করা হবে।

Advertisement

চিকিৎসকের এই কাজে ক্ষিপ্ত হয়ে পড়েন রোগিণীর আত্মীয়রা। এরপর তাঁরা অভিযুক্ত চিকিৎসক ও নার্সিংহোমের বিরুদ্ধে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। রোগিণীর স্বামী সুজিত অধিকারী বলেন, পুরো ঘটনার তদন্ত চাই আমরা। যদিও চিকিৎসায় গাফিলতির অভিযোগ মানতে নারাজ চিকিৎসক তমীশা পানিগ্রাহী। তিনি বলেন, পেট কেটে দেখতে পাই, বিষয়টি খুবই জটিল আকার নিয়েছে, যার অপারেশন এখানে সম্ভব নয়। রোগিণীর ভালো চেয়েই আমি এই অপারেশন করতে রাজি হইনি। যদিও এবিষয়ে নার্সিংহোম কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হয়নি। আর পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি অভিযোগ হয়েছে। জেলা স্বাস্থ্যভবনে বিষয়টি জানানো হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ