Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

জাত ভিত্তিক সমীক্ষা বাতিলের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

জনগণনার অংশ হিসাবে জাতপাত ভিত্তিক সমীক্ষার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সরকারের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে পেশ হয়েছিল জনস্বার্থ মামলা। বুধবার সেই আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

জাত ভিত্তিক সমীক্ষা বাতিলের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে
  • ২১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: জনগণনার অংশ হিসাবে জাতপাত ভিত্তিক সমীক্ষার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সরকারের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে পেশ হয়েছিল জনস্বার্থ মামলা। বুধবার সেই আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত বলেছে, সরকারের সিদ্ধান্তে ভুল কিছু নেই। প্রসঙ্গত সবার আগে এই ধরনের সমীক্ষার পক্ষে সওয়াল করেছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। প্রথমে তাঁর বিরোধিতা করলেও পরে তাঁর সেই দাবি মানতে বাধ্য হয় মোদি সরকার।

Advertisement

জনস্বার্থ মামলাটিতে দাবি করা হয়, সরকারের কাছে জাতপাত সংক্রান্ত প্রচুর তথ্য ও পরিসংখ্যান রয়েছে। নতুন করে আর জাতপাত ভিত্তিক সমীক্ষার প্রয়োজন নেই। যদিও প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি বিপুল পাঞ্চালির বেঞ্চ সেই আবেদন এদিন খারিজ করে দিয়েছে। শীর্ষ আদালত বলেছে, জনগণনার অন্তর্গত জাতপাত ভিত্তিক সমীক্ষা চালানো হবে কি না, এধরনের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে নীতিগত বিষয়। এর মধ্যে ভুল কী? অনগ্রসর শ্রেণিগুলিতে কত মানুষ রয়েছেন, তাঁদের কল্যাণে কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সরকারের তা জানা আবশ্যক।  

Advertisement
সম্পর্কিত সংবাদ