Bartaman Logo
১ সেপ্টেম্বর, ২০২৬

সুমিত রায়কে পুলিশি জেরার অডিয়ো-ভিডিয়ো জমার নির্দেশ সুপ্রিম কোর্টের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের রক্ষাকবচ বজায় রাখল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে সোমবার দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ রাজ্য সরকারকে নির্দেশ দিল, সুমিত রায়কে পুলিশ যে জেরা করছে, তার অডিয়ো-ভিডিয়ো শীর্ষ আদালতে জমা দিন। দেখব পুলিশ কী জিজ্ঞেস করেছে।

সুমিত রায়কে পুলিশি জেরার অডিয়ো-ভিডিয়ো জমার নির্দেশ সুপ্রিম কোর্টের
  • ১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের রক্ষাকবচ বজায় রাখল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে সোমবার দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ রাজ্য সরকারকে নির্দেশ দিল, সুমিত রায়কে পুলিশ যে জেরা করছে, তার অডিয়ো-ভিডিয়ো শীর্ষ আদালতে জমা দিন। দেখব পুলিশ কী জিজ্ঞেস করেছে। ১১ দিন সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তিনি সবরকম সহায়তাও করছেন। তার ভিডিও রেকর্ডিং রয়েছে বলেই এদিন আদালতকে অবগত করান সুমিতের আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ। পশ্চিম মেদিনীপুরের শালবনিতে সরকারি জমি ভুয়ো নথির মাধ্যমে দখল এবং বিক্রির অভিযোগ উঠেছে সুমিতের বিরুদ্ধে। রাজ্য সরকারের আইনজীবী দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, এখনও পর্যন্ত যা সামনে এসেছে, তা হিমশৈলের চূড়া মাত্র। ১০ লাখ টাকা ব্যাঙ্ক লেনদেন হয়েছে। অভিষেকের কোম্পানি ‘লিপস অ্যান্ড বাউন্ডসে’র সঙ্গে বিষয়টি জড়িত। সেখান থেকে প্রায় ৩০ কোটি টাকা গিয়েছে সুমিতের অ্যাকাউন্টে। তাই সুমিত রায়কে হেফাজতে নিয়েই জেরা করতে চায় রাজ্য পুলিশ।

Advertisement

যা শুনে বিচারপতি জয়মাল্য বাগচীর পর্যবেক্ষণ, ‘লিভস অ্যান্ড বাউন্ডস ইস্যুতে কলকাতা হাইকোর্টে তো ইডি’র তদন্তের গতি শ্লথ বলে বার বার প্রশ্ন তুলেছে। ইডির তদন্তের ইচ্ছা ছিল কি না, সে নিয়েও প্রশ্ন ওঠে। ফলে এটির সঙ্গে লিভস অ্যান্ড বাউন্ডস কেন জুড়তে চাইছেন? ইডির চেয়েও কি রাজ্য পুলিশ ভালো তদন্ত করবে?’ তুষার মেহতা বলেন, আমরা প্রমাণ করে দেব যে, সুমিত রায় দুর্নীতির সঙ্গে জড়িত। আগামী ৭ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি হবে। ততদিন পর্যন্ত সুমিতকে গ্রেপ্তার করা যাবে না। 

Advertisement
সম্পর্কিত সংবাদ