Bartaman Logo
৯ জুন, ২০২৬

ভুয়ো ভোটার রুখতে এবার বায়োমেট্রিক ব্যবহারের আরজি, নোটিস সুপ্রিম কোর্টের

নির্বাচনে স্বচ্ছতা আনতে ভোটারের চোখের মণি ও আঙুলের ছাপ ব্যবহার করা নিয়ে নির্বাচন কমিশন, কেন্দ্র ও রাজ্যগুলির মতামত চাইল সুপ্রিম কোর্ট। ভুয়ো ভোটে রাশ টানতে বায়োমেট্রিক ব্যবহারের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী অশ্বিনী উপাধ্যায়।

ভুয়ো ভোটার রুখতে এবার বায়োমেট্রিক ব্যবহারের আরজি, নোটিস সুপ্রিম কোর্টের
  • ১৪ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি:  নির্বাচনে স্বচ্ছতা আনতে ভোটারের চোখের মণি ও আঙুলের ছাপ ব্যবহার করা নিয়ে নির্বাচন কমিশন, কেন্দ্র ও রাজ্যগুলির মতামত চাইল সুপ্রিম কোর্ট। ভুয়ো ভোটে রাশ টানতে বায়োমেট্রিক ব্যবহারের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী অশ্বিনী উপাধ্যায়। সেই মামলায় সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চের পর্যবেক্ষণ, আগামী নির্বাচনে এই পদ্ধতি চালু করা যায় কিনা, তা পরীক্ষা করে দেখা দরকার। তবে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, চলতি বিধানসভা নির্বাচনগুলিতে নতুন পদ্ধতি কার্যকর করা হবে না। 

Advertisement

মামলার আবেদনে বলা হয়, ভুয়ো ভোটার রুখতে বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করা হোক। চোখের মণি ও আঙুলের ছাপ ব্যবহার করে ভোট প্রক্রিয়াকে অনেকটাই স্বচ্ছ করা সম্ভব। পাশাপাশি অশ্বিনীর সওয়াল, সচিত্র পরিচয়পত্রের কার্ডের মাধ্যমে ভোটার শনাক্তকরণে ত্রুটির সম্ভাবনা থাকে। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই ছবি অনেক পুরানো হয়। 
সুপ্রিম কোর্ট উল্লেখ করেছে, নির্বাচন প্রক্রিয়ায় বায়োমেট্রিক ব্যবস্থা চালু করলে ভোটগ্রহণের আইনি ও পদ্ধতিগত পরিবর্তন হবে। পাশাপাশি এক্ষেত্রে প্রচুর অর্থও ব্যয় হবে।  

সম্পর্কিত সংবাদ