Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬

মহুয়াকে থানায় হাজিরার নির্দেশ সুপ্রিম কোর্টের

ডিম ছোড়া হচ্ছে। তাই সশরীরে হাজিরা থেকে রেহাই চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

মহুয়াকে থানায় হাজিরার নির্দেশ সুপ্রিম কোর্টের
  • ৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ডিম ছোড়া হচ্ছে।  তাই সশরীরে হাজিরা থেকে রেহাই চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সোশ্যাল মিডিয়ায় কিছু বিতর্কিত পোস্টের অভিযোগেই তার নামে এফআইআর হয়েছে। তারই তদন্তে হাজিরা এড়াতে চান মহুয়া। আবেদন, তদন্তে সহযোগিতা করব। তবে অনলাইনে হাজিরা দেব। যদিও শুক্রবার সুপ্রিম কোর্ট সেই অনুমতি দেয়নি। বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি শীল নাগুর বেঞ্চের মন্তব্য, স্বাধীনতা সংগ্রামীরা গুলি খেয়েছিলেন। আর আপনি একজন জনপ্রতিনিধি হয়ে ডিমের আঘাতের ভয় পাচ্ছেন? তদন্তের প্রয়োজনে সশরীরেই হাজিরা দিতে হবে। যা শুনে মহুয়ার আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ আবেদন প্রত্যাহার করে নেন। ফলে ধর্মীয় অবমাননা মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল থাকছে। মহুয়াকে আগামী ১৪ অগস্ট সশরীরে নদিয়ার থানায় হাজিরা দিতে হবে। অন্যদিকে, কলকাতা হাইকোর্ট তাঁর আবেদন খারিজ করে দেওয়ায় ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসার জন্য তিনি শীঘ্রই আমেরিকায় যেতে চান। কিন্তু পশ্চিমবঙ্গে কয়েকটি মামলায় তাঁর নাম জড়ানোয় আপাতত তাঁকে বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি কলকাতা হাইকোর্ট। বিষয়টি নিয়ে কয়েকদিন আগেই সুপ্রিম কোর্টে শুনানি হয়। সেখানে শীর্ষ আদালতের বিচারপতিরা এক সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টকে এ ব্যাপারে নির্দেশ দিতে বলে। কিন্তু তাও হাইকোর্ট জানিয়ে দেয়, বিদেশ নয়, দেশেই চোখের চিকিৎসা করান। তাই হাইকোর্টের ওই নির্দেশ চ্যালেঞ্জ করে ফের সুপ্রিম কোর্টে আবেদন করেছেন অভিষেক। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ