Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

পাক ক্রিকেটারকে দলে নিয়ে বিতর্কে সানরাইজার্স

ইংল্যান্ডের লিগ ‘দ্য হান্ড্রেড’-এর নিলামে পাকিস্তানের ক্রিকেটার আবরার আহমেদকে দলে নিয়ে বিতর্কে জড়াল সানরাইজার্স ম্যানেজমেন্ট। আরও নির্দিষ্ট করে বললে সানরাইজার্স হায়দরাবাদের মালকিন কাব্য মারান।

পাক ক্রিকেটারকে দলে নিয়ে বিতর্কে সানরাইজার্স
  • ১৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: ইংল্যান্ডের লিগ ‘দ্য হান্ড্রেড’-এর নিলামে পাকিস্তানের ক্রিকেটার আবরার আহমেদকে দলে নিয়ে বিতর্কে জড়াল সানরাইজার্স ম্যানেজমেন্ট। আরও নির্দিষ্ট করে বললে সানরাইজার্স হায়দরাবাদের মালকিন কাব্য মারান। ‘দ্য হান্ড্রেড’-এর আসরে সানরাইজার্স লিডস নামে দল রয়েছে তাঁর। বৃহস্পতিবার ছিল নতুন মরশুমের নিলাম। সেখানে ভারতীয় বোর্ডের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে পাক স্পিনারটিকে আড়াই কোটি টাকায় কেনে সানরাইজার্স। তার জেরে শুরু হয় বিতর্ক। আইপিএলে সানরাইজার্সকে বয়কটের দাবি উঠছে সমাজমাধ্যমে। এদিকে, মহিলাদের ‘দ্য হান্ড্রেড’-এ ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টসের হয়ে খেলবেন রিচা ঘোষ। ভারতীয় মুদ্রায় ৬২ লক্ষ টাকা দর উঠেছে তাঁর। রিচার টিমে রয়েছেন স্মৃতি মান্ধানাও।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ