Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বরুণ-নারিনকে বাড়তি গুরুত্ব সানরাইজার্সের

সময়টা ভালো যাচ্ছে না বরুণ চক্রবর্তীর। সেই টি-২০ বিশ্বকাপ থেকে। টুর্নামেন্টের মাঝপথে আচমকাই দেখা গিয়েছিল ফর্মের ঘাটতি। আশা ছিল, আইপিএলে দুরন্ত প্রত্যাবর্তন হবে মিস্ট্রি স্পিনারের। কিন্তু মুম্বই ম্যাচে ৪ ওভারে ৪৮ রান দিয়ে প্রবল চাপে বরুণ। সমালোচনায় বিদ্ধ

বরুণ-নারিনকে বাড়তি গুরুত্ব সানরাইজার্সের
  • ২ এপ্রিল, ২০২৬ ১৫:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সময়টা ভালো যাচ্ছে না বরুণ চক্রবর্তীর। সেই টি-২০ বিশ্বকাপ থেকে। টুর্নামেন্টের মাঝপথে আচমকাই দেখা গিয়েছিল ফর্মের ঘাটতি। আশা ছিল, আইপিএলে দুরন্ত প্রত্যাবর্তন হবে মিস্ট্রি স্পিনারের। কিন্তু মুম্বই ম্যাচে ৪ ওভারে ৪৮ রান দিয়ে প্রবল চাপে বরুণ। সমালোচনায় বিদ্ধ। ঘুরে দাঁড়ানোর জন্য অনুশীলনে নিজেকে নিংড়ে দিচ্ছেন। কোচ অভিষেক নায়ার অনেকটা সময় ব্যয় করলেন তাঁর পিছনে। কোচ জানেন, বরুণ ফর্মে ফিরলে পেস আক্রমণের দুর্বলতা ঢাকা সহজ হবে। তাছাড়া ইডেনের পিচে অতীতে বিপক্ষের ব্যাটিংয়ে বহুবার ধস নামিয়েছেন বরুণ। বৃহস্পতিবার কি চেনা ছন্দে দেখা যাবে তাঁকে? উত্তর লুকিয়ে সময়ের গর্ভে। তবে তারকা স্পিনারের উপর ভরসা অটুট টিম ম্যানেজমেন্টের। কোচ অভিষেক নায়ার বললেন, ‘গতবারের চেয়ে এবার বরুণকে অনেক বেশি তরতাজা লাগছে। ওর মতো স্পিনার দলের সম্পদ। ফর্মে ফেরা শুধু সময়ের অপেক্ষা। আসলে ক্রিকেটে ওঠা-পড়া লেগেই থাকে। খারাপ সময়ে পায়ের তলার জমি শক্ত রাখতে পারলে সাফল্য আসতে বাধ্য।’

Advertisement

বিপক্ষ শিবিরেও কেকেআরের দুই স্পিনার বরুণ চক্রবর্তী ও সুনীল নারিন বাড়তি গুরুত্ব পাচ্ছেন। সানরাইজার্স কোচ ড্যানিয়েল ভেত্তোরির কথায়, ‘ইডেনের পিচ দেখে মনে হচ্ছে না স্পিনাররা সুবিধা পাবে। তবুও বরুণ চক্রবর্তী ও সুনীল নারিনের মতো স্পিনারকে হালকাভাবে নেওয়া যাবে না। ওরা ম্যাচ উইনার। সাম্প্রতিক ফর্ম হয়তো ওদের বিপক্ষে। তাই ওদের বিরুদ্ধে আমাদের ব্যাটারদের সতর্ক থাকতে হবে।’

সম্পর্কিত সংবাদ