Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

বুধবার ভোরে ফিরবেন সুনীতা ও বুচ: নাসা

আট দিনের অভিযানে গিয়ে কেটে গিয়েছে ন’মাস! মহাকাশে আটকে রয়েছেন সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। প্রথমে ঠিক ছিল আগামী মঙ্গলবার পৃথিবীতে ফিরে আসবেন এই দুই নভশ্চর।

বুধবার ভোরে ফিরবেন সুনীতা ও বুচ: নাসা
  • ১৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: আট দিনের অভিযানে গিয়ে কেটে গিয়েছে ন’মাস! মহাকাশে আটকে রয়েছেন সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। প্রথমে ঠিক ছিল আগামী মঙ্গলবার পৃথিবীতে ফিরে আসবেন এই দুই নভশ্চর। কিন্তু সেই পরিকল্পনায় সামান্য রদবদল করে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সুনীতাদের পৃথিবীতে ফেরার নতুন সম্ভাব্য তারিখ ঘোষণা হল। 

Advertisement

নাসার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, মার্কিন সময় মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৫৭ মিনিটে (ভারতীয় সময় ১৯ মার্চ ভোর ৩টে ২৭ মিনিটে) ফ্লোরিডা উপকূলের কাছে ওসান স্প্যাশডাউন করবে সুনীতাদের মহাকাশযানটি। উল্লেখ্য, মহাকাশযান অবতরণের একটি পদ্ধতি হল ওসান স্প্যাশডাউন। প্যারাশুটের সহায়তায় সুনীতাদের মহাকাশযানটি সমুদ্রে সফ্ট ল্যান্ডিং করবে।
প্রাথমিকভাবে স্থির হয়েছিল ন’মাস মহাকাশে কাটানোর পরে মঙ্গলবার পৃথিবীর মাটিতে পা রাখবেন সুনীতা ও তাঁর সঙ্গী। কিন্তু আবহাওয়ার কথা মাথায় রেখে নির্ঘণ্টে সামান্য বদল করা হয়। দীর্ঘদিন পর পৃথিবীতে ফেরার আগে উচ্ছ্বসিত সুনীতা ও বুচ। তাঁদের একটি ২৫ সেকেন্ডের ভিডিও এক্স-এ শেয়ার করেছেন এলন মাস্ক। যেখানে সুনীতা উইলিয়ামসকে মজার ছলে বলতে শোনা যাচ্ছে, ‘অনেক দিন পরে আমরা আবার ফিরে আসছি। সুতরাং আমাকে ছাড়া কোনও প্ল্যান করবেন না।’ মাস্ক ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও ধন্যবাদ জানিয়েছেন এই দুই মহাকাশচারী।

Advertisement
সম্পর্কিত সংবাদ