মুম্বই, ২৬ ফেব্রুয়ারি: এনসিপির সর্বভারতীয় সভাপতি পদে নির্বাচিত হলেন সুনেত্রা পাওয়ার। আজ, বৃহস্পতিবার দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে আজ আনুষ্ঠানিকভাবে দলের সর্বভারতীয় সভাপতির জন্য নির্বাচিত হলেন অজিত পাওয়ারের স্ত্রী তথা মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী সুনেত্রা। জানা গিয়েছে, বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যু পর থেকেই দলের সর্বভারতীয় সভাপতি পদের কুর্সি ফাঁকা ছিল। তখন থেকেই এই পদের দাবিদার হিসেবে সুনেত্রা দেবীর নাম উঠে আসছিল।



