Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

রবিবার: জানুন আজকের রাশিফল

রবিবার: জানুন আজকের রাশিফল
  • ২৫ মে, ২০২৫ ০৮:০৫
Prefer us on Google

মেষ: পেশাদার উকিল, ডাক্তার, বাস্তবিক কারিগরিবিদ প্রমুখের পেশার প্রসার হবে সঙ্গে উপার্জন বৃদ্ধি পাবে। স্বাস্থ্যের খেয়াল রাখুন।

Advertisement

বৃষ: অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে আয় বৃদ্ধি পাবে। জমি গৃহাদি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের সুযোগ পেতে পারেন। শরীর-স্বাস্থ্য মোটামুটি থাকবে।

মিথুন: তুচ্ছ কারণে গৃহের মধ্যে পারস্পরিক অশান্তি ও মনঃকষ্ট। মানসিক হতাশা ঝেড়ে ফেলুন। ধর্মকর্মে মন আকৃষ্ট হবে।

কর্কট: ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণ ও তৎসংক্রান্ত দানে মানসিক আনন্দ। কাজকর্মে অগ্রগতি হবে। আত্মীয় সম্পর্কের অবনতি ।

সিংহ: অপ্রিয় সত্যি কথা ও উত্তেজনায় লাগাম দিন। ঘরে-বাইরে অশান্তির আশঙ্কা আছে। উচ্চশিক্ষা ও গবেষণায় বাধা।

কন্যা: সন্তানের আচরণের জন্য গৃহ পরিবেশে পারস্পরিক কলহের যোগ। সাংগঠনিক কর্মে সাফল্য। অর্থ উপার্জন বৃদ্ধি পাবে।

তুলা: সন্তান বা স্ত্রীর আচরণে মনঃকষ্টের যোগ। সৃজনশীল কর্মে প্রতিভার বিকাশ ও খ্যাতি লাভ। মানসিক অস্থিরতা ও হতাশা থাকবে।

বৃশ্চিক: বাক্য ও ব্যবহারে সংযম পালন করুন। ঘরে-বাইরে কলহের প্রবল যোগ। সন্তানের জন্য চিন্তা বাড়বে।

ধনু: কাজকর্মে সাফল্য ও উন্নতি। শরীর-স্বাস্থ্যের দিকে নজর দিন। দাম্পত্যে অশান্তি।

মকর: পুরনো রোগ বৃদ্ধির ফলে শারীরিক ভোগান্তি। ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নে সাফল্য। বিদ্যার্থীদের পক্ষে দিনটি শুভ।

কুম্ভ: কর্মে সাফল্য ও সুনামের যোগ। বিদ্যার্থীদের পক্ষে সময়টা শুভ। ঋণ দেওয়া-নেওয়ার ব্যাপারে সতর্ক হন।

মীন: পারিবারিক ক্ষেত্রে পারস্পরিক মতান্তর ও কলহের যোগ। ডাক্তার ও পেশাদারদের পক্ষে দিনটি অনুকূল। খাদ্য গ্রহণে সতর্ক হন।

Advertisement
সম্পর্কিত সংবাদ