Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬

আধিকারিককে তলব

ইউক্রেনের উপকূলে পণ্যবাহী জাহাজে রুশ হামলায় চার ভারতীয়ের মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ নিল ভারত সরকার।

আধিকারিককে তলব
  • ২২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ইউক্রেনের উপকূলে পণ্যবাহী জাহাজে রুশ হামলায় চার ভারতীয়ের মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ নিল ভারত সরকার। মঙ্গলবার রাশিয়ার চার্জ ডি অ্যাফেয়ার্স ভ্লাদিমির লাদানভকে তলব করা হয়। তাঁর কাছে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে নয়াদিল্লি। পণ্যবাহী জাহাজে রুশ হামলার তীব্র নিন্দাও করা হয়। বিবৃতি দিয়ে বিদেশ মন্ত্রক জানিয়েছে, ‘এই ধরনের হামলা জলপথে আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তাকে দুর্বল করে। নির্দোষ মানুষের মৃত্যু মেনে নেওয়া যায় না। এই প্রবণতা এড়িয়ে চলা উচিত।’ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ জানান, ভারতীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ