Bartaman Logo
২৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

শিখদের অপমান: ক্ষমা চাইলেন সুকান্ত

শিখ সম্প্রদায়ের এক নিরাপত্তারক্ষীর পাগড়িতে ‘হাওয়াই চটি’ ছোড়ার অভিযোগ ওঠে কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে।

শিখদের অপমান: ক্ষমা চাইলেন সুকান্ত
  • ১৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিখ সম্প্রদায়ের এক নিরাপত্তারক্ষীর পাগড়িতে ‘হাওয়াই চটি’ ছোড়ার অভিযোগ ওঠে কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে। যে ঘটনায় শিখ সম্প্রদায়ের মানুষজন প্রতিবাদে সরব হন। এমনকী এই ঘটনায় সুকান্তকে চড়া সুরে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অবস্থায় মঙ্গলবার সামাজিক মাধ্যমে বিবৃতি দিয়ে ‘ক্ষমা’ চাইলেন সুকান্ত মজুমদার। তিনি লিখেছেন, ‘এই অনিচ্ছাকৃত ঘটনায় যদি কোনও শিখ ভাই বা বোনের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগে থাকে, তবে আমি বিনম্রভাবে তাঁদের কাছে আন্তরিক ক্ষমা প্রার্থনা করছি।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ