Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুর জেল হেপাজত

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তৃণমূলের প্রাক্তন বিধায়ক সুজিত বসু গ্রেড ওয়ান বন্দির জন্য আবেদন করলেন ব্যাঙ্কশালে ইডির বিশেষ আদালতে।

পুর নিয়োগ দুর্নীতি মামলায়  সুজিত বসুর জেল হেপাজত
  • ৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তৃণমূলের প্রাক্তন বিধায়ক সুজিত বসু গ্রেড ওয়ান বন্দির জন্য আবেদন করলেন ব্যাঙ্কশালে ইডির বিশেষ আদালতে। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে এই আবেদনের লিখিতভাবে বিরোধিতা করা হয়েছে। জেল হেপাজত শেষে বৃহস্পতিবার সুজিতবাবুকে আদালতে তোলা হয়। ইডির তরফে আদালতে বলা হয়, এই মামলায় সুজিতবাবু হাইকোর্টে গিয়েছেন। নিতাই দত্তকে ডাকা হয়েছিল। এই মাসে হাজির হবেন বলে জানিয়েছেন। কিন্তু এখনও হননি। তল্লাশি চালিয়ে একাধিক নথি ও প্রার্থীদের তালিকা পাওয়া গিয়েছে। মিলেছে ডিজিটাল ডিভাইস। সেই সঙ্গে সুজিতবাবুকে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব বলে দাবি করেছে এজেন্সি। সুজিতবাবুর আইনজীবী বলেন, তাঁর মক্কেলের নাম সিবিআই চার্জশিটে নেই। টাকা লেনদেনে জড়িত নন তাঁর মক্কেল। অভিযুক্তদের বয়ানে সুজিতবাবুর কথা আসেনি। সওয়াল শেষে তাঁকে জেল হেপাজতে পাঠায় আদালত।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ