Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

আত্মহত্যা নাকি খুন? মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য

আত্মহত্যা নাকি খুন? মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য
  • ৩ মে, ২০২৫ ১২:০৫
Prefer us on Google

বারাকপুর: খড়দহের পাতুলিয়ায় এক মাধ্যমিক পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃত পরীক্ষার্থীর নাম সাগর চৌধুরী। শনিবার সকালে বাড়ির পাশে তার দেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিস। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিস গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

গতকাল, শুক্রবার প্রকাশিত হয়েছে এবছরের মাধ্যমিকের ফলাফল। তাতে খুব ভালো ফল করেছিল সাগর। মোট তিনটি বিষয়ে লেটার মার্কস পেয়ে পাশ করে সে। পরিবারের লোকজন থেকে প্রতিবেশী— তার ভালো নম্বরে সবাই খুবই খুশি ছিল। পরিবার সূত্রে জানা গিয়েছে,
গতকাল রাত ৯টা নাগাদ সাগর একটি ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাতে আর বাড়িতে ফেরেনি। সকালে বাড়ির কাছে তাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন বাবা ও মা। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরিবারের বক্তব্য, হাসপাতালের চিকিৎসকরা তাঁদের জানিয়েছেন যে সাগরের কোমর থেকে পা পর্যন্ত হাড় ভাঙা ছিল। কিন্তু কীভাবে এমন হল, সে বিষয়ে কিছু জানা যায়নি। এটি আত্মহত্যা নাকি খুনের ঘটনা, তা তদন্ত করে দেখা হচ্ছে পুলিসের তরফে।

Advertisement
সম্পর্কিত সংবাদ