Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্লু লাইনে এক ঘণ্টা ব্যাহত পরিষেবা

ফের আত্মহত্যার চেষ্টার ঘটনায় এক ঘণ্টা ব্যাহত হল শহরের মেট্রো পরিষেবা।

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্লু লাইনে এক ঘণ্টা ব্যাহত পরিষেবা
  • ৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের আত্মহত্যার চেষ্টার ঘটনায় এক ঘণ্টা ব্যাহত হল শহরের মেট্রো পরিষেবা। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রুটে শুক্রবার রাতে দীর্ঘ সময় থমকে রইল ব্লু লাইনের একটা বড়ো অংশ। এদিন রাত ৮টা নাগাদ রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের আপ লাইনে এক যাত্রী চলন্ত রেকের সামনে ঝাঁপ দেন। যার জেরে মেট্রো চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। অফিস ফেরত যাত্রীদের ভিড়ে তখন গমগম করছে নর্থ-সাউথ মেট্রো করিডর। কিন্তু এই অপ্রীতিকর ঘটনার জেরে অন্যান্য যাত্রীদের দুর্ভোগ চরমে ওঠে। মেট্রোর কর্মীরাই দুর্ঘটনাগ্রস্ত যাত্রীকে উদ্ধারের কাজ শুরু করেন। এই কাজের জন্য থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। যার জেরে শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা থমকে যায়। দীর্ঘ সময় পর ময়দান থেকে দক্ষিণেশ্বর রুটে বিক্ষিপ্ত পরিষেবা চালু হয়। রাত ৯টার পর অবশ্য গোটা রুটে পরিষেবা স্বাভাবিক হয় বলে মেট্রো কর্তৃপক্ষের দাবি। যদিও যাত্রীদের অভিযোগ, দিনের শেষ মেট্রো পর্যন্ত সময়ে পরিষেবা মেলেনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ