Bartaman Logo
১৭ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

পাকিস্তানে সেনা কনভয়ে আত্মঘাতী হামলা, হত ১৩

ফের পাকিস্তানি সেনার উপর হামলা। সেনার কনভয়ে ধাক্কা বিস্ফোরক বোঝাই গাড়ির। এই ঘটনায় নিহত অন্তত ১৩ পাকিস্তানি সেনাকর্মী।

পাকিস্তানে সেনা কনভয়ে আত্মঘাতী হামলা, হত ১৩
  • ২৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ইসলামাবাদ: ফের পাকিস্তানি সেনার উপর হামলা। সেনার কনভয়ে ধাক্কা বিস্ফোরক বোঝাই গাড়ির। এই ঘটনায় নিহত অন্তত ১৩ পাকিস্তানি সেনাকর্মী। শনিবার সকালে আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে ওঠে পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান। মীর আলি এলাকায় এই হামলার দায় স্বীকার করেছে হাফিজ গুল বাহাদুর নামের একটি জঙ্গি সংগঠন। যারা তেহরিক-ই- তালিবান-পাকিস্তানের ছায়া সংগঠন বলে খবর। এদিকে এই হামলার জন্য ভারতকে দায়ী করে বিবৃতি দেয় পাকিস্তান। সেই দাবি খারিজ  করেছে ভারত। শনিবার রাতে ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়, ‘তাদের ঘরোয়া ব্যর্থতার দায় ভারতের উপর চাপিয়ে পাকিস্তানি সেনার বিবৃতি আমরা দেখেছি। আমরা এই ভিত্তিহীন অভিযোগ খারিজ করছি।’

Advertisement

পাকিস্তান সেনা সূত্রের খবর, শনিবার সকালে আফগানিস্তান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানের মীর আলি এলাকা দিয়ে যাচ্ছিল সেনার কনভয়ে। হঠাৎই কনভয়ে ঢুকে পড়ে একটি গাড়ি। সেনা কনভয়ের একটি গাড়িতে ধাক্কা মারে। বিস্ফোরক ঠাসা ওই গাড়ির ধাক্কায় জোরাল বিস্ফোরণে ছিটকে পড়েন সেনাকর্মীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৩ জনের। জখম অন্তত আরও ১০ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।  প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, ভয়াবহ ওই বিস্ফোরণে অনেক দূর থেকেও ধোঁয়া দেখা গিয়েছে।  এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দে আশেপাশের বাড়ির বেশ কয়েকটি জানালার কাঁচ ভেঙে গিয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ