Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬

বাবা-মায়ের সঙ্গে আত্মঘাতী কনে

বিয়ের একদিন আগে নিজের বাড়িতেই আত্মহত্যা করলেন কনে। একইসঙ্গে আত্মঘাতী হয়েছেন তরুণীর বাবা-মা। চাঞ্চল্যকর এই ঘটনাটি কর্ণাটকের মাইসুরু জেলার।

বাবা-মায়ের সঙ্গে আত্মঘাতী কনে
  • ২৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মাইসুরু: বিয়ের একদিন আগে নিজের বাড়িতেই আত্মহত্যা করলেন কনে। একইসঙ্গে আত্মঘাতী হয়েছেন তরুণীর বাবা-মা। চাঞ্চল্যকর এই ঘটনাটি কর্ণাটকের মাইসুরু জেলার। মৃতদের নাম শিবান্না (৫০), নাগরত্না (৪৫) ও তাঁদের মেয়ে রক্ষিতা (২১)। পুলিশ জানিয়েছে, টি নরসিপুরা থানার হালেকেম্পায়ানাহুন্ডি গ্রামের বাড়িতে বিষপান করে আত্মঘাতী হন ওই তিনজন। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। 

Advertisement

সূত্রের খবর, তীব্র মানসিক চাপের মধ্যে ছিলেন ওই পরিবারের সদস্যরা। পুলিশ জানতে পেরেছে, উল্লাস গৌড়া নামে গ্রামের এক বাসিন্দা তাঁদের বিরক্ত করছিলেন। অভিযোগ, উল্লাস রক্ষিতাকে বিয়ে করতে চেয়েছিলেন। তরুণীর অন্য একজনের সঙ্গে বিয়ে হচ্ছে শুনে তাঁর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করতে শুরু করেন উল্লাস। পুলিশের অনুমান, দুই পরিবারের মধ্যে ফাটল ধরাতেই এমনটা করেছিলেন উল্লাস। ঘটনাস্থল একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। সেখানে উল্লাসকেই এই ঘটনার জন্য দায়ী করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ