Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সেঞ্চুরি সুদীপ ঘরামির, বড় রানের পথে বাংলা

কোয়ার্টার ফাইনালে ২৯৯ রানের ইনিংস উপহার দিয়েছিলেন। সেমি-ফাইনালে যেন সেখান থেকেই শুরু করলেন সুদীপ ঘরামি।

সেঞ্চুরি সুদীপ ঘরামির, বড় রানের পথে বাংলা
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কল্যাণী: কোয়ার্টার ফাইনালে ২৯৯ রানের ইনিংস উপহার দিয়েছিলেন। সেমি-ফাইনালে যেন সেখান থেকেই শুরু করলেন সুদীপ ঘরামি। রবিবার জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে কল্যাণীতে ১৩৬ রানে ব্যাট করছেন তিনি। ডান হাতি ব্যাটারের কাঁধে ভর করে প্রথম দিনের শেষে বাংলার স্কোর ৫ উইকেটে ২৪৯। বঙ্গ-ব্রিগেডের সামনে প্রথম ইনিংসে বড় রানের মিনার গড়ার সুবর্ণ সুযোগ। দিনের শেষ ওভারে শাহবাজ আহমেদ আউট না হলে আরও ভালো জায়গায় থাকত হোম টিম।

Advertisement

কল্যাণীর উইকেটে বোলারদের জন্য বাড়তি সুবিধা রয়েছে। তাই টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন জম্মু ও কাশ্মীরের অধিনায়ক পরশ ডোগরা। দ্বিতীয় ওভারেই ওপেনার সুদীপ চ্যাটার্জিকে (৪) ফেরান সুনীল কুমার। প্রাথমিক ধাক্কা সামাল দেন অভিমন্যু ঈশ্বরণ ও সুদীপ ঘরামি। দু’জনে মিলে যোগ করেন ৮৮। কিন্তু মাত্র এক রানের জন্য অর্ধশতরান হাতছাড়া করেন ক্যাপ্টেন অভিমন্যু। বোলার আকিব নবি। পরের ওভারে সুরজ সিন্ধু জয়সওয়ালকেও (০) ফেরান উদীয়মান এই পেসার। তবে ঘরামিকে টলাতে পারেননি। ১৪৪ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছান বাংলার ব্যাটার। অনুষ্টুপ মজুমদার অবশ্য ব্যর্থ (১৪)। এরপর শাহবাজের সঙ্গে ৯৪ রানের জুটি গড়েন ঘরামি। কিন্তু শেষ ওভারে ৪২ রানে আউট হন শাহবাজ। সোমবার দলের স্কোর এগিয়ে নিয়ে যাওয়ার গুরুদায়িত্ব গত ম্যাচের নায়ক ঘরামিরই কাঁধে।

সম্পর্কিত সংবাদ