Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

শহরে আচমকা ৭৫ কিমির ঝড়

মঙ্গলবার দুপুরের পর কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে শক্তিশালী বজ্রমেঘ সৃষ্টি হওয়ায় ঝড়বৃষ্টি ও ব্যাপক বজ্রপাত হয়।

শহরে আচমকা ৭৫ কিমির ঝড়
  • ২৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার দুপুরের পর কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে শক্তিশালী বজ্রমেঘ সৃষ্টি হওয়ায় ঝড়বৃষ্টি ও ব্যাপক বজ্রপাত হয়। আলিপুর আবহাওয়া অফিস চত্বরে বিকালে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় ৭৫ কিলোমিটার। বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে প্রায় ৬০ মিমি। আবহাওয়া দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, কলকাতায় জুন মাসে এখনও পর্যন্ত মোট ১৯০ মিমি বৃষ্টি হয়েছে। এটা এই সময়ে কলকাতায় বৃষ্টিপাতের যে দীর্ঘকালীন গড়, সেই তুলনায় ৮ শতাংশ কম। এই গড়ের তুলনায় ১৯ শতাংশ পর্যন্ত কম বৃষ্টি হলে তা স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, এই বজ্রমেঘ দক্ষিণবঙ্গের পশ্চিমাংশের দিক থেকে আসেনি। কলকাতা ও লাগোয়া এলাকায় শক্তিশালী বজ্রমেঘ তৈরি হয়। মৌসুমি বাতাস এখন দক্ষিণবঙ্গের উপর সক্রিয় থাকার জন্য বাতাসে বেশি পরিমাণে জলীয় বাষ্প আছে। গরমে ভূপৃষ্ঠ উত্তপ্ত হলেই স্থানীয়ভাবে বজ্রমেঘ সৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। এদিন পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম জেলায় বজ্রমেঘ তৈরি হয়। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ