Bartaman Logo
২৫ জুন, ২০২৬

এমন ঘটনা ভারতেও হতে পারে, কংগ্রেস নেতার মন্তব্যে বিতর্ক

ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা নিয়ে শোরগোল চলছে বিশ্বজুড়ে। এরই মধ্যে বিতর্কিত মন্তব্য করলেন কংগ্রেস নেতা বিজয় ওয়াদ্দেতিওয়ার। তাঁর মতে, রাষ্ট্রনেতারা যদি আম জনতার স্বার্থের বিপরীতে গিয়ে কাজ করেন, তাহলে এই ধরনের ঘটনা ঘটবেই।

এমন ঘটনা ভারতেও হতে পারে, কংগ্রেস নেতার মন্তব্যে বিতর্ক
  • ২৮ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা নিয়ে শোরগোল চলছে বিশ্বজুড়ে। এরই মধ্যে বিতর্কিত মন্তব্য করলেন কংগ্রেস নেতা বিজয় ওয়াদ্দেতিওয়ার। তাঁর মতে, রাষ্ট্রনেতারা যদি আম জনতার স্বার্থের বিপরীতে গিয়ে কাজ করেন, তাহলে এই ধরনের ঘটনা ঘটবেই। ভারতেও এই ধরনের ঘটনা ঘটতে পারে। তিনি ওই ঘটনাকে ক্ষোভের বহিঃপ্রকাশ বলেছেন। মহারাষ্ট্রের এই প্রবীণ নেতার মন্তব্যের পরেই আসরে নামে বিজেপি। গেরুয়া শিবিরের মতে, ট্রাম্পের উপর হামলার চেষ্টাকে সমর্থন করেছেন কংগ্রেস নেতা।

Advertisement

ঠিক কী বলেছিলেন বিজয়? প্রবীণ কংগ্রেস নেতা জানান, ক্ষমতায় বসার পর থেকে ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সমস্ত দেশের স্থিতাবস্থা নষ্ট করে দিয়েছিলেন। বিশ্বের সমস্ত দেশকে নিয়ন্ত্রণ করার চেষ্টাও করছেন। গোটা বিশ্বকে নিজের ভৃত্য বলে মন্তব্য করেছিলেন তিনি। অন্যান্য দেশের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রকেও ধ্বংস করেছেন ট্রাম্প। ইরানই তার উদাহরণ। নিজের পরিকল্পনা সফল করার জন্য ট্রাম্প গোটা আমেরিকাকে ধ্বংস করে দিয়েছে। ভারতেও এমনটাই হচ্ছে। সুতরাং এদেশেও এই ধরনের ঘটনা ঘটতে পারে। ওয়াদ্দেতিওয়ারকে কড়া ভাষায় আক্রমণ করেছে বিজেপি। এভাবেই কংগ্রেস দেশে রাজনৈতিক হিংসা ছড়াচ্ছে বলে তোপ দেগেছে তারা।

Advertisement
সম্পর্কিত সংবাদ