Bartaman Logo
১৮ জুন, ২০২৬

অগ্নি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা

প্রতিরক্ষা ক্ষেত্রে আরও শক্তিশালী হল ভারত। শুক্রবার মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেড রি-এন্ট্রি সিস্টেমের সাহায্যে অত্যাধুনিক অগ্নি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করল ডিআরডিও।

অগ্নি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা
  • ১০ মে, ২০২৬ ০৬:২৬
Prefer us on Google

ভুবনেশ্বর: প্রতিরক্ষা ক্ষেত্রে আরও শক্তিশালী হল ভারত। শুক্রবার মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেড রি-এন্ট্রি সিস্টেমের সাহায্যে অত্যাধুনিক অগ্নি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করল ডিআরডিও। ওড়িশার ডঃ এ পি জে আবদুল কালাম দ্বীপ থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। জানা গিয়েছে, বিভিন্ন ধরনের পেলোড ব্যবহার করে ডিআরডিও। ভারত মহাসাগরীয় অঞ্চলে রাখা লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। সফল পরীক্ষা শেষে ডিআরডিও, ভারতীয় সেনাকে অভিনন্দন জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।  শুক্রবার ওড়িশা সহ বিভিন্ন অঞ্চলের আকাশে অগ্নি ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণের জেরে রহস্যময় আলো আলো দেখা গিয়েছিল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ