Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কাকদ্বীপে মৎস্য গবেষণা কেন্দ্রের হাত ধরেই মাছ চাষে আসবে সাফল্য, দাবি মন্ত্রীর

প্রায় ৪০ বছর আগে কাকদ্বীপের মাটিতে গড়ে উঠেছিল কেন্দ্রীয় মৎস্য গবেষণা কেন্দ্র।

কাকদ্বীপে মৎস্য গবেষণা কেন্দ্রের হাত ধরেই মাছ চাষে আসবে সাফল্য, দাবি মন্ত্রীর
  • ১৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: প্রায় ৪০ বছর আগে কাকদ্বীপের মাটিতে গড়ে উঠেছিল কেন্দ্রীয় মৎস্য গবেষণা কেন্দ্র। কিন্তু এটি এত পুরানো হলেও, সুন্দরবন অঞ্চলে মাছ চাষে তেমন অগ্রগতি হয়নি। কারণ বিগত দিনে রাজ্য সরকার মাছ চাষের অগ্রগতির ক্ষেত্রে এই সংস্থাকে সেভাবে সহযোগিতা করেনি। এমনকি, এতবড়ো একটি গবেষণা কেন্দ্র থাকলেও এখানে যাতায়াতের রাস্তার কোনো উন্নয়ন হয়নি। কাকদ্বীপ মৎস্য গবেষণা কেন্দ্র পরিদর্শনের পর একথা বলেছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী দীপঙ্কর জানা।  তিনি বলেন, ‘এখানকার বিজ্ঞানীরা মাছ চাষের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করার জন্য নিরলস চেষ্টা করে চলেছেন। মাছের খাবার থেকে শুরু করে পুকুরে নতুন প্রজাতির মাছ চাষেও সাফল্য মিলেছে। এছাড়াও এই গবেষণা কেন্দ্রের সহযোগিতায় বহু প্রান্তিক মৎস্য চাষি আর্থিক দিক থেকে স্বাবলম্বী হয়েছেন। তবে এই মৎস্য চাষির সংখ্যা আরও বেশি হওয়ার কথা ছিল। কিন্তু তৎকালীন রাজ্য সরকারের অসহযোগিতার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ