Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

নিটে সাফল্য অ্যালেন কলকাতার পড়ুয়াদের

নিটে কলকাতার অ্যালেনের ছাত্রদের অসাধারণ সাফল্য, তিন জন শীর্ষ ১০০০-এ। অরিত্র, রাজন্যা, ও সুমনার সাফল্য নিয়ে বিস্তারিত পড়ুন।

নিটে সাফল্য অ্যালেন কলকাতার পড়ুয়াদের
  • ১৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিট ইউজিতে কলকাতা থেকে দারুণ ফল করলেন অ্যালেন কেরিয়ার ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা। প্রথম ১০০০-এর মধ্যে তিন জন অ্যালেন কলকাতার পড়ুয়া। ৬৮০ নম্বর পেয়ে ২৮৪ সর্বভারতীয় র‌্যাঙ্ক করেছেন অরিত্র চক্রবর্তী। ৬৫৯ নম্বর পেয়ে ৯৪০ র‌্যাঙ্ক করেছেন রাজন্যা দিন্দা। ৬৫৮ পেয়ে ৯৮১ র‌্যাঙ্কে রয়েছেন সুমনা ঘোষ। সার্বিক ফল আরও ভালো হয়েছে অ্যালেনের। প্রথম দশের মধ্যে পাঁচজন এবং প্রথম একশোর মধ্যে ৪৬ জনই অ্যালেনের পড়ুয়া বলে সংস্থার দাবি। সবচেয়ে ভালো ফল করেছেন হরিয়ানার পানশুল বনসল। তাঁর সর্বভারতীয় র‌্যাঙ্কিং ২। তিনি অ্যালেনের ক্লাসরুম স্টুডেন্ট ছিলেন। প্রথম স্থানাধিকারী আরিয়ান গুপ্তার মতোই ৭২০-এর মধ্যে ৭১৫ স্কোর করলেও টাইব্রেকারে পানশুল দ্বিতীয় হয়েছেন। চতুর্থ স্থানে রয়েছেন আয়ুষ ভালোটিয়া, আরিয়ান দুবে সপ্তম এবং গৌরব সিং নবম হয়েছেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ