Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মানসিকতা বদলেই এসেছে সাফল্য, মন্তব্য ভুবনেশ্বরের

গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছুটছে অশ্বমেধের ঘোড়ার মতো। ৮ ম্যাচে ১২ পয়েন্ট রজত পাটীদারের দলের। সোমবার দিল্লি ক্যাপিটালসকে রীতিমতো চুরমার করে এসেছে জয়।

মানসিকতা বদলেই এসেছে সাফল্য, মন্তব্য ভুবনেশ্বরের
  • ২৯ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছুটছে অশ্বমেধের ঘোড়ার মতো। ৮ ম্যাচে ১২ পয়েন্ট রজত পাটীদারের দলের। সোমবার দিল্লি ক্যাপিটালসকে রীতিমতো চুরমার করে এসেছে জয়। আর সেই জয়ের অন্যতম কারিগর হলেন ভুবনেশ্বর কুমার। ৩ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৫ রানে ৩ উইকেট নেন বর্ষীয়ান পেসার। ১৪ উইকেট নিয়ে পার্পল ক্যাপের মালিক ভুবি বলেছেন, ‘এখন বল সুইং করলেও ব্যাটাররা চালায়। তাই মানসিকতা বদলাতে হয়েছে বোলারদের। রক্ষণাত্মক বোলিং মানেই তা কিন্তু নেতিবাচক নয়। এটা হল নির্দিষ্ট পরিকল্পনা অনুসারে বল করা। পাটা উইকেটে রান আটকানো জরুরি হয়ে ওঠে। আবার পিচ থেকে সাহায্য মিললে উইকেটের জন্য ঝাঁপানো সম্ভব।’ 

Advertisement

জস হ্যাজলউড এবং ভুবির দাপটে পাওয়ার প্লে’র মধ্যে ৬ উইকেট হারায় দিল্লি। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি অক্ষর প্যাটেল ব্রিগেড। আরসিবি’র অলরাউন্ডার ক্রুণাল পান্ডিয়া বলেছেন, ‘পিচে কিন্তু কোনো জুজু ছিল না। দুই পেসারের স্কিলের সামনেই অসহায় দেখিয়েছিল দিল্লিকে। এজন্যই ওরা দু’জনে সেরাদের মধ্যে পড়ে।’ বিরাট কোহলিরও প্রশংসা করেছেন ক্রুণাল। তাঁর কথায়, ‘এত বছর ধরে এমন ধারাবাহিক থাকা অবিশ্বাস্য।’

সম্পর্কিত সংবাদ