নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় তাঁকে সবাই চিনত ‘স্পাইডারম্যান অব ইয়েমেন’ হিসাবে। ভয়ঙ্কর সব পাহাড় আর আগ্নেয়গিরির দেওয়ালে খালি হাতে কোনোরকম সরঞ্জাম ছাড়া কার্যত ডিগবাজি খেতে দেখা যেত আল কা’কা’ বিন আন্তারকে। সেই রোমাঞ্চের নেশাই ৩০ বছরের যুবকের প্রাণ কেড়ে নিল। ইয়েমেনের দক্ষিণ প্রান্তের আল ধালে প্রদেশে রয়েছে হারাধাত দমত আগ্নেয়গিরি। প্রায় ১২০ মিটার গভীর সেই আগ্নেয়গিরির নীচে বর্তমানে উষ্ণ লেকের সৃষ্টি হয়েছে। সেখানেই নিজের কেরামতি দেখাতে যান আন্তার। সোশ্যাল মিডিয়ার ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে, আগ্নেয়গিরির ভয়ঙ্কর ঢালের এবড়োখেবড়ো দেওয়ালে আন্তার বিনা ট্রেকিংয়ের সরঞ্জামে খালি



