Bartaman Logo
১৮ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বিশ্বকাপে দুরন্ত জয় কলম্বিয়া, ঘানা

বিশ্বকাপে দুরন্ত জয় পেল কলম্বিয়া, উজবেকিস্তানকে ৩-১ গোলে হারাল। ঘানা পানামার বিরুদ্ধে ইনজুরি টাইমে জয়ী। বিস্তারিত পড়ুন।

বিশ্বকাপে দুরন্ত জয় কলম্বিয়া, ঘানা
  • ১৮ জুন, ২০২৬ ১১:৫৪
Prefer us on Google

মেক্সিকো সিটি: বিশ্বকাপে দুরন্ত শুরু করলো কলম্বিয়া। এদিন গ্রুপ ‘কে’ তে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ গোলে উড়িয়ে দিল তারা। ধারে-ভারে কলম্বিয়া থেকে অনেকটাই পিছিয়ে উজবেকিস্তান। তারপরও ৪০ মিনিট পর্যন্ত কলম্বিয়ার আক্রমণকে রুখে রেখেছিল উজবেকরা। ম্যাচের ৪০ মিনিটে প্রথমবার উজবেক ডিফেন্সে ভাঙন ধরান কলম্বিয়ার দানিয়াল মুনোজ। প্রথমার্ধের শেষে কলম্বিয়া ১-০ গোলে এগিয়ে থাকে। এরপর ম্যাচের ৬০ মিনিটে গতির বিপরীতে কলম্বিয়ার জালে বল ঠেলে চমকে দেন উজবেকিস্তানের ফায়জুলায়েভ । এই গোল খেয়েই তেড়েফুঁড়ে ওঠে কলম্বিয়ার আক্রমণ ভাগ। ম্যাচের ৬৫ মিনিটে লুইজ দিয়াজ গোল করে এগিয়ে দেন লাতিন আমেরিকার দেশটিকে। এরপর ম্যাচের একদম শেষ মুহূর্তে ইনজুরি টাইমে জামিনটন ক্যাম্পাজের গোলে ৩-১ -এ ম্যাচ জিতে মাঠ ছাড়ে কলম্বিয়া।

Advertisement

এর আগে যেদিন ভোরবেলা গ্রুপ ‘এল’ এর ম্যাচে পানামা কে এক শূন্য গোলে হারায় ঘানা। এদিন গোটা ম্যাচ দুরন্ত খেললেন ঘানার গোলরক্ষক জিগি। দুই অর্ধ মিলিয়ে একাধিক নিশ্চিত গোল আটকান জিগি। ম্যাচ যখন গোলশূন্য ড্রয়ের দিকে এগোচ্ছে ঠিক তখনই খেলার ফল ঘুরিয়ে দেন ঘানার কালেব ওয়াইরেনকি। ইনজুরি টাইমে তার করা গোলেই পানামার বিরুদ্ধে বিশ্বকাপে প্রথম জয় পেল ঘানা।

Advertisement
সম্পর্কিত সংবাদ