Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬

জঙ্গি হামলার শিকার পড়ুয়ারা

জঙ্গি হামলা থেকে রেহাই পেল না পড়ুয়ারাও। মঙ্গলবার মণিপুরের কাংপোকপি জেলার ব্লসম হেব্রম স্কুলের ছাত্রছাত্রীরা বোর্ড পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে তাদের লক্ষ্য করে গুলি চালায় সন্দেহভাজন জঙ্গিরা

জঙ্গি হামলার শিকার পড়ুয়ারা
  • ২৫ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, ইম্ফল: জঙ্গি হামলা থেকে রেহাই পেল না পড়ুয়ারাও। মঙ্গলবার মণিপুরের কাংপোকপি জেলার ব্লসম হেব্রম স্কুলের ছাত্রছাত্রীরা বোর্ড পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে তাদের লক্ষ্য করে গুলি চালায় সন্দেহভাজন জঙ্গিরা। এই ঘটনায় পাহাড়ি এই জেলার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রবল উদ্বেগের সৃষ্টি হয়েছে। 

Advertisement

জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটে টিংপিবুং-লেপলেন সড়কে হামলার ঘটনাটি ঘটে। পরীক্ষা শেষ করে ওয়ার্ডেনের তত্ত্বাবধানে দশম শ্রেণির ছাত্রছাত্রীরা বুংপি ব্লকের সাইকুল থেকে সিমোল গ্রামের দিকে যাচ্ছিল। আচমকাই সন্দেহভাজন জঙ্গিরা লেপলেন-টিংপিবুং সড়কের সিনাকেইথেল গ্রামের একটি জায়গা থেকে গুলি ছুটে আসে। কোনোমতে প্রাণ বাঁচান তারা। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ছাত্রছাত্রীদের অভিযোগ, নিরাপত্তা বাহিনী সুরক্ষা প্রদানের কথা বললেও বাড়ি থেকে বের হলেই এই ধরনের বিপদের মুখে পড়তে হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ