Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বলাগড়ে গরমের ছুটিতে শিশুদের গাছতলায় পাঠ দিল শিক্ষার্থীরাই

নতুন প্রজন্মের পড়ুয়ারা যাতে আগামী দিনে নিজেদের শিক্ষক হিসেবে গড়ে তুলতে পারে, সেজন্য অভিনব উদ্যোগ নিল হুগলির বলাগড় ব্লক। গরমের ছুটিতে যাতে শিক্ষার্থীরা নিজেদের পাড়ার কচিকাঁচাদের পড়াশোনা শিখিয়ে আনন্দ দিতে পারে, সেই উদ্যোগ নেওয়া হয়েছিল।

বলাগড়ে গরমের ছুটিতে শিশুদের গাছতলায় পাঠ দিল শিক্ষার্থীরাই
  • ১৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নতুন প্রজন্মের পড়ুয়ারা যাতে আগামী দিনে নিজেদের শিক্ষক হিসেবে গড়ে তুলতে পারে, সেজন্য অভিনব উদ্যোগ নিল হুগলির বলাগড় ব্লক। গরমের ছুটিতে যাতে শিক্ষার্থীরা নিজেদের পাড়ার কচিকাঁচাদের পড়াশোনা শিখিয়ে আনন্দ দিতে পারে, সেই উদ্যোগ নেওয়া হয়েছিল। রাজ্য সরকারের জনশিক্ষা দপ্তরের পক্ষ থেকে সর্বশিক্ষা মিশনের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়, যার নাম দেওয়া হয় সামার ক্যাম্প। প্রতিটি ব্লকেই ক্যাম্পের আয়োজন করা হয়, যার মূল দায়িত্বে ছিলেন এসআই অব স্কুল। ব্লকের একজন শিক্ষককে ব্লক নোডাল অফিসার হিসেবে নিযুক্ত করে এই উদ্যোগ শুরু হয়। বলাগড় ব্লকের নোডাল অফিসার হিসেবে নিযুক্ত হন জিরাট কলোনি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাত্যকি বন্দ্যোপাধ্যায়। তাঁরই তত্ত্বাবধানে ১৬ জন শিক্ষার্থী তাদেরই এলাকার কচিকাঁচাদের নিয়ে ক্লাস শুরু করে গাছের তলায়। কখনও বইখাতা নিয়ে লেখাপড়া, কখনও গল্পের মাধ্যমে পড়া থেকে গানবাজনা বা ছবি আঁকাও চলে নিয়মিত।

Advertisement

শিক্ষকদের কথায়, গরমের ছুটিতে একটু অন্যভাবে সময় কাটানোর পরিসর করে দেওয়া হয়েছিল পড়ুয়াদের। পাশাপাশি নিজেকে আগামী দিনের শিক্ষক হিসেবে দেখতে শেখার মূল্যবোধ তৈরিও ছিল এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। যেসব শিক্ষার্থীরা স্বেচ্ছায় শিক্ষকতা করেছে, তাদের সংবর্ধনাও দেওয়া হয় জিরাট কলোনি উচ্চ বিদ্যালয়ে। উপস্থিত ছিলেন স্কুলের সভাপতি পার্থ চট্টোপাধ্যায়, প্রধান শিক্ষক আব্দুল শরিফ শেখ সহ বিশিষ্টরা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ