Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

স্কুলের দেওয়ালে বিপ্লবীদের ছবি আঁকল কাকদ্বীপের ছাত্র-ছাত্রীরা

ভারতের স্বাধীনতা আন্দোলনের নেপথ্যে বহু বিপ্লবীর নাম জড়িয়ে আছে। সচরাচর তাঁদের নাম কম শোনা যায়।

স্কুলের দেওয়ালে বিপ্লবীদের ছবি আঁকল কাকদ্বীপের ছাত্র-ছাত্রীরা
  • ১৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: ভারতের স্বাধীনতা আন্দোলনের নেপথ্যে বহু বিপ্লবীর নাম জড়িয়ে আছে। সচরাচর তাঁদের নাম কম শোনা যায়। সেই বিপ্লবীদের সম্মান জানাতে ছাত্র-ছাত্রীরা স্কুলের দেওয়ালে তাঁদের ছবি আঁকল। স্বাধীনতা দিবসের আগে এভাবে বিপ্লবীদের শ্রদ্ধাজ্ঞাপন পড়ুয়াদের। 

Advertisement

শুক্রবার বিভিন্ন বিদ্যালয়ের তৃতীয় থেকে দশম শ্রেণির ৩১ পড়ুয়া ভারতমাতা সহ ৩০ স্বাধীনতা সংগ্রামীর ছবি এঁকেছে। সাধারণ মানুষের কাছে বিপ্লবীদের ছবি তুলে ধরতেই এই উদ্যোগ তাদের। কাকদ্বীপ জ্ঞানদাময়ী বিদ্যাপীঠের বাইরের প্রাচীরকে ছবির ক্যানভাস হিসাবে বেছে নিয়েছিল তারা। এই প্রাচীরের পাশ দিয়ে চলে গিয়েছে গ্রামের রাস্তা। সেই রাস্তার পাশে এদিন বহু পথচলতি মানুষ পড়ুয়াদের আঁকা ছবি দেখতে দাঁড়িয়ে পড়ে। দশম শ্রেণির ছাত্রী মধুমিতা দাস বলে, ‘সাধারণত স্বাধীনতা দিবসে নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, বিনয়-বাদল-দীনেশ ও ক্ষুদিরাম বসু এবং কয়েকজন বিপ্লবীর নাম বেশি শোনা যায়। কিন্তু দেশ স্বাধীন করার পিছনে আরও বহু বিপ্লবীর অবদান আছে। যেমন চন্দ্রশেখর আজাদ, লাল বাহাদুর শাস্ত্রী, লালা লাজপত রায়, ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ সহ আরও অনেক বিপ্লবী দেশ স্বাধীনের জন্য অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। বীর বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই পদক্ষেপ।’ নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ