Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পুলওয়ামার শহিদদের শ্রদ্ধা জানাতে ছবি আঁকলেন পড়ুয়ারা

শনিবার সকালে কাকদ্বীপ স্টেশন ভিড়ে ঠাসা। ট্রেন ধরার জন্য যাত্রীরা দাঁড়িয়ে। সে সময় ৪০ পড়ুয়া রং, তুলি ও কাগজ নিয়ে এসে বসলেন দু’নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি জায়গায়।

পুলওয়ামার শহিদদের শ্রদ্ধা  জানাতে ছবি আঁকলেন পড়ুয়ারা
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: শনিবার সকালে কাকদ্বীপ স্টেশন ভিড়ে ঠাসা। ট্রেন ধরার জন্য যাত্রীরা দাঁড়িয়ে। সে সময় ৪০ পড়ুয়া রং, তুলি ও কাগজ নিয়ে এসে বসলেন দু’নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি জায়গায়। তাঁরা ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামার শহিদ জওয়ানদের ছবি এঁকে তাঁদের শ্রদ্ধা জানালেন। প্রত্যেকে একটি করে ছবি আঁকেন। তিন ঘন্টা ধরে এই কাজে মগ্ন ছিলেন প্রত্যেকে। আঁকা শেষে ছবি নিয়ে স্টেশনে পদযাত্রা করেন। ট্রেনের যাত্রীদের মধ্যে দেখা দেয় প্রবল উৎসাহ। শুভঙ্কর সরকার নামে ট্রেনের এক যাত্রী বলেন, ‘ছাত্র-ছাত্রীদের এই উদ্যোগ প্রশংসনীয়। পুলওয়ামার ঘটনা প্রায় ভুলেই গিয়েছিলাম। পড়ুয়াদের এই উদ্যোগের ফলে শহিদদের স্মৃতি ফের মনে পড়ল।’ পঞ্চম শ্রেণির ছাত্রী নেহা কর্মকার বলল, ‘১৪ ফেব্রুয়ারিতে সবাই ভালোবাসায় মেতে ওঠে। আমরা শহিদদের শ্রদ্ধা জানাতে এই কর্মসূচি গ্রহণ করেছি।’

Advertisement
সম্পর্কিত সংবাদ