Bartaman Logo
২৮ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বঙ্গ এসএফআইকে প্রশিক্ষণ দেবেন বিজেপি শাসিত রাজ্যের ছাত্রনেতারা

বাংলায় পালাবদলের পরপরই বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে মাথাচাড়া দিয়ে উঠেছে আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপি। আবার সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই বিভিন্ন কলেজে দীর্ঘদিন বাদে তাদের উপস্থিতি জানান দিচ্ছে।

বঙ্গ এসএফআইকে প্রশিক্ষণ দেবেন বিজেপি শাসিত রাজ্যের ছাত্রনেতারা
  • ২৮ মে, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলায় পালাবদলের পরপরই বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে মাথাচাড়া দিয়ে উঠেছে আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপি। আবার সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই বিভিন্ন কলেজে দীর্ঘদিন বাদে তাদের উপস্থিতি জানান দিচ্ছে। রাজ্যের নানা প্রান্তে কলেজের গেটে এখন উড়ছে এসএফআই এবং এবিভিপির পতাকা। এই অবস্থায় দীর্ঘদিন ধরে আটকে থাকা কলেজের ছাত্র সংসদ নির্বাচন হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সেই কথা মাথায় রেখে ছাত্রভোটের প্রস্তুতি শুরু করে দিল এসএফআই। সম্প্রতি তাদের রাজ্য দপ্তরে রাজ্য কমিটির দু’দিনের বৈঠক শেষ হয়। সূত্রের খবর, বিজেপি শাসিত রাজ্যে এসএফআই কীভাবে এবিভিপি-কে প্রতিরোধ করে, তার প্রশিক্ষণ দিতে বাংলায় আসবেন সেসব রাজ্যের ছাত্রনেতারা। এসএফআই রাজ্য কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরার এসএফআই রাজ্য সম্পাদক সৃজন দেব। সর্বভারতীয় সম্পাদক সৃজন ভট্টাচার্যও উপস্থিত ছিলেন। রাজ্য কমিটির বৈঠক শেষে সৃজন দেব শহরের বিভিন্ন ক্যাম্পাসে ছোটো ছোটো বৈঠক করেছেন বলে খবর। ত্রিপুরার শিক্ষাব্যবস্থায় বিজেপি কীভাবে আক্রমণ নামিয়ে এনেছে, তা তিনি বলছেন। এসএফআই’র রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, ‘বিগত সরকারের আমলে আমরা ছাত্র সংসদ নির্বাচনের জন্য বারবার বলেছি। এই সরকারের কাছেও আমাদের দাবি, যত দ্রুত সম্ভব ছাত্র সংসদ নির্বাচন হোক।’ সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়গুলিতে এসএফআইয়ের সংগঠন থাকলেও বিভিন্ন কলেজে সংগঠনের অবস্থা খুব একটা ভালো নয়। যদিও এসএফআই নেতৃত্ব এর জন্য তৃণমূলের সন্ত্রাসকেই দায়ী করছে। এক ছাত্রনেতার কথায়, ‘এই মুহূর্তে তৃণমূলের না থাকার ফলে যে শূন্যতা তৈরি হয়েছে, সেই সুযোগ নিতে হবে। বিজেপি শাসিত রাজ্যের এসএফআই নেতারা যেমন আসবেন, তেমনই ক্যাম্পাসে সদস্য সংখ্যা বাড়াতে হবে।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ