Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

পড়ুয়াকে ‘দুশ্চরিত্র’ তকমা, অসমে নীতি পুলিশি নিয়ে বিতর্ক

অসমের তেজপুরে এক ছাত্রীর পোশাক নিয়ে বিতর্ক শুরু হয়েছে। মহিলার কটূক্তির বিরুদ্ধে নেটিজেনদের সমর্থন। বিস্তারিত জানুন।

পড়ুয়াকে ‘দুশ্চরিত্র’ তকমা, অসমে নীতি পুলিশি নিয়ে বিতর্ক
  • ৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

গুয়াহাটি: ছাত্রীর পোশাক পছন্দ হয়নি এক মহিলার। ‘এত ছোটো পোশাকে’ কি বাইরে বের হওয়া যায়? এই প্রশ্ন তুলে পড়ুয়াকে রীতিমতো ‘দুশ্চরিত্রা’ বলে কটূক্তি করলেন তিনি। অসমের তেজপুরের এই ভিডিয়ো ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। অনুষ্কা শর্মা নামে এক ছাত্রী ইনস্টাগ্রামে পুরো ঘটনার ভিডিয়ো পোস্ট করেছেন। তাঁর বয়ান অনুযায়ী, প্র্যাকটিক্যাল পরীক্ষার সরঞ্জাম কিনতে স্কুটার নিয়ে তেজপুরের একটি দোকানে গিয়েছিলেন। সেখানেই এক বয়স্ক মহিলার কাছে তাঁকে চরিত্র নিয়ে কটাক্ষ শুনতে হয়েছে। 

Advertisement

ভিডিয়োতে দেখা যাচ্ছে, ছাত্রীকে উদ্দেশ করে মহিলার কটূক্তি... ‘চরিত্রহীন’, ‘নগ্ন কাপড়’! এমনকি সেই পোশাকের জেরে সমাজ রসাতলে যাবে বলেও তিনি আশংকা প্রকাশ করেন। এরপর অনুষ্কা নিজের ব্ল্যাক ট্যাঙ্ক টপ দেখিয়ে ফলোয়ারদের জিজ্ঞাসা করছেন, এর মধ্যে ‘খারাপ’ কি রয়েছে? মহিলার এই নীতি পুলিশিকে মোটেই ভালোভাবে নেননি নেটিজেনরা। পড়ুয়ার সমর্থনে একজন লিখেছেন, ‘পোশাক দেখে কারও চরিত্র বিচার করা উচিত নয়। কে কেমন পোশাক পরবেন, তার স্বাধীনতা মহিলাদের দেওয়া উচিত।’ অনেকে  বলছেন, জনসমক্ষে যাওয়ার আগে সংযত হওয়া উচিত ছিল পড়ুয়ার। 

Advertisement
সম্পর্কিত সংবাদ