Bartaman Logo
৩ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

চুক্তির সম্ভাবনা প্রবল, ইরানের উপর হামলা স্থগিত রাখার ঘোষণা ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে ফোঁস করেও হামলা আপাতত স্থগিত রাখার ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চুক্তির সম্ভাবনা প্রবল, ইরানের উপর হামলা স্থগিত রাখার ঘোষণা ট্রাম্পের
  • ৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন ও তেহরান:  ইরানের বিরুদ্ধে ফোঁস করেও হামলা আপাতত স্থগিত রাখার ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, দ্রুত চুক্তি সাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া ইরান সহ কয়েকটি দেশ অনুরোধও করেছে। তাই এই সিদ্ধান্ত। তিনি জানিয়েছেন, মার্কিন সেনা তৈরি রয়েছে। সর্বোচ্চ শক্তি দিয়ে ইরানের উপর হামলা চালাতে প্রস্তুত। সামরিক শক্তি ও ভয়াবহতার নিরিখে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কেউ দেখেনি। কিন্তু, ইরান সহ পশ্চিম এশিয়ার একাধিক দেশ হামলা বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে। বলেছে, দ্রুত চুক্তি সম্পাদিত হবে। সেকারণে আপাতত ইরানের উপর হামলা স্থগিত রাখা হয়েছে। তবে তাঁর হুঁশিয়ারি, আদি-অনন্তকাল ধরে চুক্তি নিয়ে কথাবার্তা চালানো যাবে না। দ্রুত তা সই করতে হবে। অবিলম্বে হরমুজ প্রণালী সম্পূর্ণ ভাবে খুলে দিতে হবে। সেই সঙ্গে পরমাণু প্রকল্পও বন্ধ করে দেবে ইরান। ট্রাম্পের দাবি, ইরান ও একাধিক দেশ অনুরোধ করেছে। তাই বিশ্বের ভবিষ্যতের কথা ভেবেই যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। ইজরায়েলও তাতে সম্মত হয়েছে। পালটা ইরানের দাবি, আমেরিকাকে কোনো অনুরোধ করা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট যে কথা বলেছেন, তা আরও একটি মিথ্যা ছাড়া আর কিছু না। যে কোনো চ্যালেঞ্জর মুখোমুখি হতে ইরানের সেনা প্রস্তুত রয়েছে।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ