সকাল থেকে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের গেটের সামনে বনধের সমর্থনে স্লোগান দেওয়া শুরু করেছিল সিটু ও আইএনটিইউসি। পাল্টা স্লোগান দিতে শুরু করে তৃণমূল শ্রমিক সংগঠনের তরফ থেকেও। বনধের সেই অর্থে প্রভাব নেই এলাকায়। কার্যত প্রতিদিনের মতোই কারখানায় দেখা গেল শ্রমিকদের কাজে যোগ দিতে।



