Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অবৈধ নির্মাণ, পুকুর ভরাটের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ

অবৈধ নির্মাণ এবং পুকুর ভরাটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে বারাকপুর পুরসভাকে বললেন নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং

অবৈধ নির্মাণ, পুকুর ভরাটের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ
  • ২০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: অবৈধ নির্মাণ এবং পুকুর ভরাটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে বারাকপুর পুরসভাকে বললেন নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং। বারাকপুর পুরসভার এগজিকিউটিভ অফিসারকে তিনি নির্দেশ দিয়েছেন, কোথাও কোনো অবৈধ নির্মাণ হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। এছাড়া বিভিন্ন জায়গা থেকে পুকুর ভরাটের খবর আসে। সে 

Advertisement

ক্ষেত্রেও কঠোর ব্যবস্থা নিতে হবে। কোনোরকম বেনিয়ম চলবে না। বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাসকে তিনি বলেন, কোনো প্রকল্প আটকে থাকলে, আমাদের জানাবেন। আমরা বিষয়টা দেখব।
উত্তর বারাকপুর পুরসভাতেও পুরসভার চেয়ারম্যান মলয় ঘোষ এবং সব কাউন্সিলার ও আধিকারিকদের নিয়ে বৈঠক করেন অর্জুন সিং। সেখানে পুরসভার জঞ্জাল সমস্যা আলোচনায় উঠে আসে। পুরসভার চেয়ারম্যান মলয় ঘোষ জানান, কাউগাছি গ্রাম পঞ্চায়েত এলাকায় সাড়ে তিন বিঘা জমি কেনা রয়েছে। কিন্তু সেখানে জঞ্জাল ফেলা যাচ্ছে না। ওই জমির সামনে বাধা রয়েছে। এদিকে ডাম্পিং গ্রাউন্ড না থাকার জন্য জঞ্জাল সাফাইয়ে বিস্তর সমস্যা হচ্ছে। অর্জুন সিং বিষয়টি শুনে পুর কর্তৃপক্ষকে আশ্বাস দেন যে, ওই সমস্যা সমাধানে তিনি উদ্যোগী হবেন। 

সম্পর্কিত সংবাদ